সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে ১ মণ ধান ১৪০০ টাকা

# ৯০ হাজার ৪৪০ মেট্রিক টন ধান উৎপাদন# ৬০ হাজার ৪২৭ মেট্রিক টন চাল উৎপাদন# প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৪০০ টাকা

ফসল

# ৯০ হাজার ৪৪০ মেট্রিক টন ধান উৎপাদন# ৬০ হাজার ৪২৭ মেট্রিক টন চাল উৎপাদন# প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১৪০০ টাকা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষকেরা প্রায় ১৫ দিন আগে ধান ঘরে তুলেছেন। অনেকে বাজারেও বিক্রি করেছেন। এবার উৎপাদিত আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৯ হাজার ৩২৫ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৯০ হাজার ৪৪০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০০ মেট্রিক টন বেশি। চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৯ হাজার ৫৫০ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৬০ হাজার ৪২৭ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭৭ মেট্রিক টন বেশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ১৯ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ওচমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়নে আমনের আবাদ করা হয়। সবচেয়ে বেশি ইছাখালী ইউনিয়নে ৯৫০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কৃষকেরা প্রতি মণ চিকন ধান বিক্রি করছেন ১৪০০ টাকা। মোটা ধান বিক্রি হচ্ছে ১২৮০ থেকে ১৩০০ টাকায়। সে হিসেবে প্রতি কেজি চিকন ধান ৪৯-জাতের দাম পড়েছে ৩৫ টাকা। মোটা ধান প্রতি কেজি দাম পড়েছে ৩০-৩২ টাকা। বড় বড় পাইকারেরা এখান থেকে ধান কিনে দেশের বিভিন্ন শহরে নিয়ে যান। আবার অনেক পাইকার কৃষকের বাড়ি বাড়ি গিয়ে ধান কিনে থাকেন।

আরও পড়ুন: শীতে ধানের বীজতলার যত্ন নেওয়ার উপায়

উপজেলার সাহেরখালী ইউনিয়নের সমিতি বাজারের কৃষক কেফায়েত উল্লাহ বলেন, 'এবার আমি প্রায় ১ একর জমিতে আমন চাষ করেছি। ফলন মোটামুটি ভালো হয়েছে। সময়মতো বৃষ্টি হলে এবং ঘূর্ণিঝড়ের ধকল না গেলে আরও বেশি ধান উৎপাদন হতো।'

মধ্যম ওয়াহেদপুরের কৃষক খোরশেদ আলম বলেন, 'এবার প্রতি মণ ধান ১৪০০ টাকা বিক্রি করছি। তবে ধান উৎপাদন কম হওয়ায় লাভ হচ্ছে না। দাম ঠিক আছে। তবে লোকসানও হবে না।'

উপজেলা কৃষি অফিস জানায়, সময়মতো বৃষ্টি না হওয়ার পরও আমন চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। যদি ঠিক সময়ে পানি পাওয়া যেত, তাহলে আরও বেশি চাষ করা সম্ভব ছিল। উপজেলাজুড়ে ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে উফশী জাতের, ২০০০ হেক্টর জমিতে হাইব্রিড ও ১০৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ করা হয়েছে।

আরও পড়ুন: অনুমোদন পেলো নতুন দুই ধানের জাত

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০০ মেট্রিক টন ধান বেশি উৎপাদন হয়েছে। চাল উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ৮৭৭ মেট্রিক টন বেশি। সময়মতো বৃষ্টি না হওয়ায় বেশিরভাগ জমিতে চাষ হয়েছে মৌসুমের শেষ দিকে। তারপরও ফলন অনেক ভালো হয়েছে। কৃষকেরাও ভালো দাম পাচ্ছেন।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()