সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মিনি চিড়িয়াখানার অসুস্থ ভালুক যাচ্ছে সাফারি পার্কে

ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় থাকা অসুস্থ ভালুকটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হচ্ছে। সেখানেই দেওয়া হবে চিকিৎসা।

পরিবেশ

ময়মনসিংহের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় থাকা অসুস্থ ভালুকটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হচ্ছে। সেখানেই দেওয়া হবে চিকিৎসা।

রোববার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা চিড়িয়াখানায় যান।

এসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানিয়েছেন, অসুস্থ ভালুকটিকে জব্দ করে মিনি চিড়িয়াখানায় রেখে এলেও পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে উন্নত চিকিৎসার প্রয়োজন। সেজন্য দুটি ভালুক ছাড়াও চিড়িয়াখানার জিম্মায় রাখা অন্য প্রাণীগুলোও নিয়ে যাওয়া হবে। সেগুলোকে গাজীপুরের সাফারি পার্কে রাখা হবে। ভালুকটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

অসীম মল্লিক জানান, হরিণ, ময়ূরসহ যেসব প্রাণীর লাইসেন্স দেওয়া হয়, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সেগুলোর লাইসেন্সের জন্য সুযোগ দেওয়া হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাও হবে।

এর আগে ২০১৩ সালের দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের জায়গা ভাড়া নিয়ে নগরের জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে বেসরকারি ব্যবস্থাপনায় মিনি চিড়িয়াখানা গড়ে তোলা হয়।

চিড়িয়াখানাটি সিটি করপোরেশন থেকে নামমাত্র মূল্যে ইজারা নিয়েছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ২ নম্বর প্যানেল মেয়র মাহবুবুর রহমান দুলালের শ্যালক সেলিম। পরে তার কাছ থেকে মাহবুবুর রহমান দুলাল এটি পরিচালনার দায়িত্ব নেন। তখন থেকে এই চিড়িয়াখানাতে বিভিন্ন প্রাণীকে খাঁচায় বন্দি করে টিকিট বিক্রির মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রেস্টুরেন্ট এবং বিভিন্ন রাইড স্থাপনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবসার প্রসার ঘটানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতন হলে তারা গাঢাকা দেন এবং চিড়িয়াখানাটির দায়িত্ব নেন একই ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মামুন।

সম্প্রতি চিড়িয়াখানার ভেতরে থাকা একটি ভালুকের পায়ে পচন ধরে দুর্গন্ধ ছড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের।

সবশেষ গত মঙ্গলবার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা চিড়িয়াখানাটি পরিদর্শন শেষে সন্ধ্যার দিকে সিলগালা করেন। নিয়ম বহির্ভূতভাবে চিড়িয়াখানাটিতে প্রাণীদের আটকে রাখা হয়েছিল। ফলে ৪৮টি দেশীয় প্রাণীর মধ্যে ২৭টি নিয়ে যাওয়া হয়।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()