সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

মেলা শেষ হতেই যে যার মতো নিয়ে গেলেন ফল, ভিডিও ভাইরাল

জাতীয় ফল মেলার শেষ দিন শনিবার (২১ জুন) বিশৃঙ্খল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন মেলা শেষ হতেই বিভিন্ন স্টলে থাকা ফল নিয়ে গেছেন ক্রেতা-দর্শনার্থীরা। এমন একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফল

জাতীয় ফল মেলার শেষ দিন শনিবার (২১ জুন) বিশৃঙ্খল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন মেলা শেষ হতেই বিভিন্ন স্টলে থাকা ফল নিয়ে গেছেন ক্রেতা-দর্শনার্থীরা। এমন একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে অনুষ্ঠিত এ মেলায় দর্শনার্থীরা হঠাৎ করে লুটপাট শুরু করে দেন। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্টল।

সেখানে মূল ফটকের সামনে ফল দিয়ে তৈরি করা বড় বড় ডিসপ্লেগুলো মুহূর্তেই লুট হয়ে যায়। যে যেভাবে পেরেছেন, ফল নিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার সন্ধ্যা ৭টার পর মেলার সমাপনী আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও মেলা প্রাঙ্গণে অনেক দর্শনার্থী অবস্থান করছিলেন। এ সময় মঞ্চ ও প্রদর্শনী স্টলের সামনে সাজিয়ে রাখা দেশি-বিদেশি নানা প্রজাতির ফল দেখতে দেখতে হঠাৎ কিছু মানুষ এগিয়ে গিয়ে ফল নিয়ে যেতে শুরু করেন। এতে অন্যান্য দর্শনার্থীরাও হুমড়ি খেয়ে পড়ে লুটপাটে অংশ নেন।

একটি ভিডিওতে দেখা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের ফল সংগ্রহের জন্য ভিড় করছেন শতাধিক মানুষ। এছাড়ার মেলার সামনে শাপলা ফুল আকৃতির ডিসপ্লেতে সাজানো নানা রকম ফল লুট হচ্ছে। এসময় মেলায় কর্মরত কর্মকর্তা ও উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী (আনসার) বাধা দিলেও কেউ তোয়াক্কা করেননি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলের এক কর্মকর্তা বলেন, বহু প্রজাতির ফলের সংগ্রহ ছিল আমাদের স্টলে। গবেষণা ও প্রদর্শনীর জন্য এসব ফল সাজানো হয়েছিল। অথচ একদল মানুষ হঠাৎ এসে সব নিয়ে গেল। আমরা বাধা দিলেও কেউ শুনেননি।

অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক কর্মী বলেন, মেলার শেষ সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমে গিয়েছিল। দর্শনার্থীর সংখ্যা তখনও অনেক বেশি ছিল। সেখান থেকেই সুযোগ নিয়ে কিছু লোক লুটপাট শুরু করেন।

গত ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা জানান, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দেশি ফলকে তুলে ধরা, সচেতনতা বাড়ানো এবং ফল চাষে আগ্রহী করা।

এনএইচ/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()