সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

মানিকগঞ্জে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মানিকগঞ্জ জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালি আমন ধান দোল খাচ্ছে মাঠজুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। চাষের খরচ মিটিয়ে তারা ধারদেনাও শোধ করতে পারবেন বলে আশা করছেন।

ফসল

মানিকগঞ্জ জেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকের সোনালি আমন ধান দোল খাচ্ছে মাঠজুড়ে। আমন ধানের বাম্পার ফলনে খুশি কৃষকেরা। ধান পাকতে শুরু করায় কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। চাষের খরচ মিটিয়ে তারা ধারদেনাও শোধ করতে পারবেন বলে আশা করছেন।

মানিকগঞ্জ জেলা কৃষি অফিসের তথ্য বলছে, এ বছর জেলায় ৩৫ হাজার ৫৫০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আমন আবাদ হয়েছে ৩১ হাজার ৬৪৯ হেক্টর জমিতে। গত বছর চাষ হয়েছিল ৩৬ হাজার ৯৭২ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ৬৯ হাজার ১৬৪ মেট্রিক টন। গত বছরের চেয়ে এ বছর আমনের আবাদ কমেছে ১ হাজার ৪২২ হেক্টর জমিতে। এ বছর এখন পর্যন্ত ৩০ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে। তখন কৃষক আমনের দাম ভালো পাবে বলে আশা করে জেলা কৃষি অফিস।

বাঠইমুড়ি গ্রামের মিঠুন আহম্মেদ বলেন, 'বন্যার পানিও খুব বেশি হয়নি। ধানে কোনো পোকার আক্রমণও হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। তবে ব্যাপক বৃষ্টি হয়েছিল। তাতে ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েকদিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারবো।'

আরও পড়ুন

ঘিওর উপজেলার উভাজানী গ্রামের রতন দেওয়ান বলেন, 'আমি এবার ৫ বিঘা আমনের চাষ করেছি। আশা করছি ৪০ মণের কাছাকাছি ধান পাবো। আমন ধানে কোনো রকমের সার-কীটনাশকের প্রয়োজন হয় না। তাই খরচ কম হয়। আশা করি লোনের টাকা দিয়েও হাতে কিছু থাকবে।'

একই গ্রামের রবিউল বলেন, 'শুনেছি এবার বাজারে ধানের দাম ভালো। তবে গতবারের চাইতে এবার ধান কাটার শ্রমিকের দামটা একটু বেশি। প্রতি শ্রমিককে তিনবার খাইয়ে ৬০০ থেকে ৭০০ টাকা দিতে হচ্ছে।'

ধান ব্যবসায়ী আলমাস আলী বলেন, 'এ বছর আমন ধান হাটে আসতে শুরু করেছে। আমরা আজ ১১০০ থেকে ১২০০ টাকায় কিনেছি। তবে মনে হচ্ছে আরও দাম বাড়তে পারে।'

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ বলেন, 'কৃষি অফিসের পরামর্শে গত বছর রোপা আমন চাষ করা হয়েছিল ১১ হাজার ৪৬২ হেক্টর জমিতে। এ বছর চাষ হয়েছে ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে। বোনা আমন গত বছর চাষ হয়েছিল ১২ হাজার ৫১০ হেক্টর জমিতে। এ বছর চাষ হয়েছে ১৯ হাজার ৬১১ হেক্টর জমিতে। আশা করি এ বছর গত বছরের চেয়ে দাম ভালো পাবেন কৃষক।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()