সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মাগুরায় আমনের বাম্পার ফলন, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

মাগুরা জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে এখন মাড়াই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে অধিক বৃষ্টিপাত হওয়ায় আবাদি, অনাবাদি জমিতে আমনের ফলন কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

ফসল

মাগুরা জেলার বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলে এখন মাড়াই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে অধিক বৃষ্টিপাত হওয়ায় আবাদি, অনাবাদি জমিতে আমনের ফলন কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

মাগুরা সদর উপজেলার কৃষক আরজ আলী বলেন, এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছি। প্রচুর বৃষ্টি হওয়ায় ফলনও ভালো হয়েছে। বাজারে ন্যায্যমূল্য পেলে ধানের ভর্তুকি দিতে হবে না।

মাগুরা সদরের ভিটাশাইর গ্রামের কৃষক ধলা শেখ বলেন, এবছর আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। জমির ধান ভালো হয়েছে। পোকামাকড়ের আক্রমণ ও রোগবালাই কম হওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তবে এরইমধ্যে বৃষ্টি এবং বাতাসে অনেক গুলো জামির ধান পড়ে গিয়েছে তাতে কিছুটা চিন্তিত আছি।

জানা গেছে, মাগুরা জেলায় ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন রয়েছে ২৬টি, রাইস ট্রান্সপ্লান্টার ৪টি রিপার ৩৩টি। ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন যা কিনা একটি মেশিন প্রতি ঘণ্টায় এক একর জমির ধান কাটাতে সক্ষম।

প্রন্তিক পর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার থেকে পাঁচ হাজার টাকায় ভাড়া করে মেশিন নিলে এক একর জমির ধান কাটা যায় এই মেশিনে। তাতে করে ধান উৎপাদনে খরচ এবং সময় কিছুটা লাঘব হয়।

শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের কৃষক তালেব মিয়া বলেন, এবার আবহাওয়া, সারের প্রাপ্যতা সবই অনুকূলে ছিল। এছাড়াও গত কয়েক বছর অব্যাহত লোকসানের কারণে অনেক কৃষকই এবার আমন রোপণ করেনি। এসব কারণেই হয়তো কৃষক এবার ন্যায্যমূল্য পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসার মো. তোজাম্মেল হক জানান, জেলায় চলতি মৌসুমে রোপা আমন আবাদী জমির পরিমাণ ১১ হাজার ৯৫৫ হেক্টর, সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ২ লাখ ২৯ হাজার ২৩৪ টন। গড় উৎপাদন ৩ দশমিক ৭০ টন প্রতি হেক্টরে হবে বলে আশা করছি। এর মধ্যে ১০ হাজার ৩০ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ হয়েছে। এই মুহূর্তে মাঠের সার্বিক অবস্থা ভালো।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলেন উপপরিচালক মো. তাজুল ইসলাম বলেন, আবহাওয়া এবার অনুকূল ছিল। এছাড়া সারের সরবরাহও ভালো ছিল। সব মিলে এবার উৎপাদন ভালো হয়েছে। কৃষক মূল্যও পাচ্ছে ভালো। সব মিলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে এটাই বড় কথা।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এনএইচআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()