সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

লক্ষ্মীপুরে মাশরুমে স্বপ্নপূরণ দেলোয়ারের

সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশি যুবক দেলোয়ার হোসেন প্রথম মাশরুম খান। এরপর দেশে ফিরে তার মনে খামার গড়ার স্বপ্ন জাগে। পরে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেন। নিজের শ্রম আর মেধায় তিনি এখন সফল। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের বিনোদ ধর্মপুর গ্রামে তার খামারে মাশরুমের সমাহার।

লাইভস্টক

সৌদি আরবে থাকাকালীন বাংলাদেশি যুবক দেলোয়ার হোসেন প্রথম মাশরুম খান। এরপর দেশে ফিরে তার মনে খামার গড়ার স্বপ্ন জাগে। পরে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করেন। নিজের শ্রম আর মেধায় তিনি এখন সফল। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জের বিনোদ ধর্মপুর গ্রামে তার খামারে মাশরুমের সমাহার।

দেলোয়ারের খামারে এখন ৩ জাতের মাশরুম আছে। এ পণ্য স্থানীয় বাজার ছাড়াও নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রি হয়। কম পুঁজিতে বেশি লাভজনক এ পণ্য বিদেশে রপ্তানি করে নিজের উন্নয়নের পাশাপাশি এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন এ উদ্যোক্তা। তার দেখাদেখি আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয় অনেকেই।

বাড়ির পাশে গড়ে তোলা দেলোয়ারের খামারে গিয়ে দেখা গেছে, এখানে কাঠ, খড়, গমের ভুষি, ক্যালসিয়াম চুন ও পানির মিশ্রণে তৈরি করা হচ্ছে মাশরুম তৈরির প্রথম ধাপ। পলিথিনে মোড়ানো প্যাকেটে গর্ত করে প্রধমে প্লাস্টিকের সাদা মুখ লাগিয়ে এসব ভর্তি করা হয়। পরে জীবাণুনাশক মেশিনে ২৪ ঘণ্টা রাখা হয়। এরপর এসি রুমে থাকা ল্যাবঘরে টেস্টটিউবে মাদার টিস্যু দিয়ে ২৮ দিন রাখা হয়।

আরও পড়ুন

পরে মূল খামারে সারিবদ্ধভাবে ঝুলিয়ে রাখা হয় প্যাকেটগুলো। এতে পলিথিনগুলো ভেদ করে বেরিয়ে আসে ছোট-বড় মাশরুম। প্রতিদিন উৎপাদিত ২০-২৫ কেজি তুলে বাজারজাত করা হয়। প্রতি কেজি মাশরুম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। আশেপাশের অনেকেই মাংস, স্যুপ ও সবজি হিসেবে কিনে খেতে পছন্দ করেন।

দেলোয়ার হোসেন বলেন, '১৩ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে হতাশায় ছিলাম। ২০২২ সালের ডিসেম্বরে মাশরুমের খামার করেছি। কৃষি বিভাগের সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সচেতনতা সৃষ্টি আর সঠিকভাবে বাজারজাত করতে পারলে মাশরুম রপ্তানিতেও সম্ভাবনা আছে। এতে ১০০ টাকা খরচে ৪০ টাকা আয় হয়।'

তিনি বলেন, 'বিনা সুদে সহজ শর্তে ঋণ পেলে খামারের প্রসার করা যাবে। এ ছাড়া মাশরুমের পুষ্টিগুণ-উপকারিতা নিয়ে সরকারি-বেসরকারি ভাবে প্রচারণা চালালে দেশে এর বড় বাজার সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে।'

লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, 'মাশরুম ঘিরে সম্ভাবনা দেখা দিয়েছে। আগ্রহীদের প্রশিক্ষণসহ যাবতীয় সহযোগিতা দিতে আমরাও কাজ করছি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()