সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

লিচু গাছে সার প্রয়োগের নিয়ম

লিচু বাংলাদেশের একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা চাষে আছে বিশাল সম্ভাবনা। দেশের উত্তরাঞ্চল বিশেষ করে দিনাজপুর, রাজশাহী, নওগাঁ ও মেহেরপুরে লিচুর বাণিজ্যিক চাষ হয়ে থাকে। উপযুক্ত মাটি ও আবহাওয়া, তুলনামূলক কম রোগ-পোকা এবং বাজারে ভালো দাম থাকায় লিচু চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।

ফল

লিচু বাংলাদেশের একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল, যা চাষে আছে বিশাল সম্ভাবনা। দেশের উত্তরাঞ্চল বিশেষ করে দিনাজপুর, রাজশাহী, নওগাঁ ও মেহেরপুরে লিচুর বাণিজ্যিক চাষ হয়ে থাকে। উপযুক্ত মাটি ও আবহাওয়া, তুলনামূলক কম রোগ-পোকা এবং বাজারে ভালো দাম থাকায় লিচু চাষে কৃষকের আগ্রহ বাড়ছে।

লিচু চাষের জন্য বেলে-দোআঁশ মাটি এবং পর্যাপ্ত সেচ ও নিষ্কাশন ব্যবস্থা দরকার। গ্রীষ্মকালীন মাঝামাঝি সময়ে ফল দেয় বলে জলবায়ুগত দিক থেকেও এটি উপযোগী। একটি লিচু গাছ ২০-৩০ বছর ফল দিতে পারে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে মুকুল আসে এবং মে-জুন মাসে ফল সংগ্রহ করা হয়।

কলমের মাধ্যমে গাছ রোপণ করা উত্তম। বছরে ২-৩ বার সুষম সার প্রয়োগ করা দরকার। পরিপক্ব গাছে সেচ, আগাছা নিয়ন্ত্রণ এবং পোকামাকড় দমনের মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব। রপ্তানি সম্ভাবনা, দেশীয় চাহিদা এবং কৃষক আয়ের দিক বিবেচনায় লিচু চাষ কৃষির একটি সম্ভাবনাময় খাত। পরিকল্পিত ব্যবস্থাপনায় লিচু চাষ দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

লিচু গাছে সার প্রয়োগের সময় ও নিয়ম> ডাল ছাঁটাইয়ের পর (আগস্ট-সেপ্টেম্বর): গোবর, টিএসপি, এমওপি, জিপসাম, জিংক সালফেট প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। > নভেম্বর মাসে (ফুল আসার আগে): ইউরিয়ার অর্ধেক অংশ প্রয়োগ করতে হবে। > ফল ধরার পর (এপ্রিল-মে): বাকি অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হবে।

৪-৬ বছরের গাছে সারের পরিমাণজৈব সার ২৫ কেজি, ইউরিয়া ৮০০ গ্রাম, টিএসপি ৬০০ গ্রাম, এমওপি ৫০০ গ্রাম, জিপসাম ৬০০ গ্রাম, জিংক সালফেট ৩৫ গ্রাম।

প্রয়োগ পদ্ধতিগাছের কাণ্ড থেকে ১.৫-২ ফুট দূরত্বে রিং আকারে মাটি খুঁড়ে সার প্রয়োগ করতে হবে। প্রয়োগের পর মাটির সাথে সার মিশিয়ে দিয়ে সেচ দিতে হবে। ভার্মি কম্পোস্ট বা জৈব সার মাটির উর্বরতা বাড়াতে সহায়ক। লিচু গাছের বৃদ্ধি, অধিক ফুল ও ফল উৎপাদন এবং দীর্ঘমেয়াদি উৎপাদনশীলতা বজায় রাখতে সঠিক ও সুষম সার ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছের বয়স, মাটির ধরন ও স্থানীয় পরিবেশ বিবেচনায় নিয়েই সার প্রয়োগ করতে হয়।

পর্যাপ্ত গোবর, নাইট্রোজেন (ইউরিয়া), ফসফরাস (টিএসপি) ও পটাশ (এমওপি) নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করলে গাছের পাতা সবুজ, ফুলধরা ভালো এবং ফলের গুণমান বৃদ্ধি পায়। তবে অতিরিক্ত সার প্রয়োগ বা অনুপযুক্ত সময় বেছে নিলে গাছে রোগ-বালাই ও ফলঝরা হতে পারে। তাই নিয়মিত মাটি পরীক্ষা, সঠিক সময়ে সার প্রয়োগ এবং জৈব-অজৈব উপাদানের ভারসাম্যপূর্ণ ব্যবহারই লিচু চাষে টেকসই সার ব্যবস্থাপনার মূল চাবিকাঠি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()