সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

লাভের বদলে লোকসানে বাঙ্গিচাষিরা

'গতবছর প্রকারভেদে একটা বাঙ্গি বিক্রি করছি ৩০ থেকে ৬০ টাকা দামে। কিন্তু এবছর একটা বাঙ্গি ১৫-২০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রচুর খরা ও বৃষ্টি না হওয়ায় গত বছরের চেয়ে এ বছর ফলনও কম হয়েছে। তারপর আবার দামও কম। যে দামে বিক্রি করতে হচ্ছে এতে খরচতো উঠবেই না বরং আমরাদের লোকসানে পড়তে হবে।'

পরিবেশ

'গতবছর প্রকারভেদে একটা বাঙ্গি বিক্রি করছি ৩০ থেকে ৬০ টাকা দামে। কিন্তু এবছর একটা বাঙ্গি ১৫-২০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। প্রচুর খরা ও বৃষ্টি না হওয়ায় গত বছরের চেয়ে এ বছর ফলনও কম হয়েছে। তারপর আবার দামও কম। যে দামে বিক্রি করতে হচ্ছে এতে খরচতো উঠবেই না বরং আমরাদের লোকসানে পড়তে হবে।'

কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বাঙ্গিচাষি আলম বিশ্বাস। শুধু আলম একা নন, তার মতো লোকসানের শঙ্কায় আছেন কোটালিপাড়া উপজেলার শত শত বাঙ্গিচাষি।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর উপজেলায় ৪৩৪ হেক্টর জমিতে বাঙ্গির চাষ করা হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন ভালো হয়নি। তারপর আবার ক্রেতা না থাকার কারণে উৎপাদিত বাঙ্গির বাজার একেবারেই পড়ে গেছে। এ বছর সার, বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় বাঙ্গি চাষে খরচ বেড়েছে। যে কারণে লাভের বদলে লোকসানের শঙ্কায় আছেন এ অঞ্চলের শত শত কৃষক।

উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া, মাছপাড়া, নলুয়া, তেতুলবাড়ি, হিজলবাড়ী গ্রামে বেশি বাঙ্গির চাষ হয়। এসব গ্রামের কৃষকদের বাৎসরিক আয়ের অন্যতম উৎস হলো তরমুজ ও বাঙ্গিচাষ। আর এই বাঙ্গি বিক্রির জন্য স্থানীয় কালীগঞ্জ বাজারে গড়ে উঠেছে অর্ধশত আড়ৎ। এসব আড়ৎ থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় বাঙ্গি যায়। তবে এবছর এসব এলাকা থেকে বেপারীরা না আসার কারণে আড়ৎদাররা অলস সময় কাটাচ্ছেন।

হিজলবাড়ী গ্রামের কৃষক মধু বিশ্বাস বলেন, গতবছর বাঙ্গি চাষ করে বেশ লাভ করেছিলাম। এবারও ভেবেছিলাম ভালো লাভ করবো। কিন্তু এবার প্রচুর খরা ও বৃষ্টি না হওয়ায় ফলনও খারাপ হয়েছে। আর দামও পাইনি। এবার লোকসান হবে।

তেতুলবাড়ি গ্রামের লোকনাথ মণ্ডল বলেন, দুই বিঘা জমিতে বাঙ্গির চাষ করেছি। যে দামে বিক্রি করছি তাতে লাভতো দূরের কথা চালান ঘরে নেওয়াই কষ্ট।

কালীগঞ্জ এলাকার আড়ৎদার বিষ্ণু টিকাদার বলেন, প্রতি বছর এই সময়ে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে বেপারীরা বাঙ্গি কিনতে আসতো। কিন্তু এবছর বেপারীরা আসছে না। তাই আমাদের আড়ৎদারদের অলস সময় কাটাতে হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস বলেন, কোটালিপাড়া উপজেলায় এবছর ৪৩৪ হেক্টর জমিতে বাঙ্গির চাষ করা হয়েছে। বাঙ্গি চাষে উপজেলা কৃষি অফিস থেকে সার, বীজ ও পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করা হয়েছে। এবছর ফলন একটু দেরিতে আসায় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()