সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

লাভ ছাড়াই ৩ কোটি টাকার কোরবানির পশু বিক্রি করবেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান একজন ব্যবসায়ী নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে পালন করছেন। নিট গার্মেন্ট উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের মালিকও তিনি। তবে এসবের বাইরে তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সফ

লাইভস্টক

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান একজন ব্যবসায়ী নেতা। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি হিসেবে পালন করছেন। নিট গার্মেন্ট উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের মালিকও তিনি। তবে এসবের বাইরে তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন সফল কৃষক।

দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে গরু, ছাগল ও ভেড়া পালন এবং বিভিন্ন প্রজাতির মাছ ও সবজি চাষাবাদ করে আসছেন সেলিম ওসমান। বছরজুড়েই বিভিন্ন রকমের ফসল-ফলাদি ফলিয়ে থাকেন তিনি। খুলনায় রয়েছে বিশাল কৃষি খামার। পাশাপাশি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গরুর খামার রয়েছে।

প্রতিবছরই কোরবানির ঈদে বিভিন্ন জাতের দেড় থেকে দুইশ গরু বিক্রি করে থাকেন এই সংসদ সদস্য। এবারের ঈদে বিক্রির জন্য গরু, মহিষ ও গাড়লসহ ১৪১টি পশু প্রস্তত করা হয়েছে তার খামারে। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম অ্যাটায়ার্স লিমিটেড সংলগ্ন গরুর খামারে লাইভ ওজনে গরু বিক্রি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সেলিম ওসমানের খামারে শাহিওয়াল জাতের ৪১টি, পাকড়া ২৬টি, গির ২০টি, ফ্রিজিয়ান পাঁচটি, ব্রাহমা সাতটি, দেশি ১০টি, বুট্টি তিনটি, মহিষ ১৫টি ও গাড়ল ১৪টিসহ মোট ১৪১টি কোরবানির পশু বিক্রি করা হবে। গরুগুলো লাইভ ওয়েটে ৩০০-৩৯৯ কেজি পর্যন্ত ৪৮৫ টাকা, ৪০০-৪৯৯ কেজি পর্যন্ত ৫২৫ টাকা, ৫০০-৬০০ কেজি পর্যন্ত ৬০০ টাকা এবং গাড়ল ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

কোরবানির পশু বিক্রি প্রসঙ্গে সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, 'আমি প্রায় ২০ বছরের ওপরে গরু পালন করে আসছি। আগে এটা আমার শখ ছিল, এখন এটা আমার পেশা। তবে এই পেশার টাকাটা এখন পর্যন্ত ব্যক্তিগত কাজে লাগাইনি। এটা দিয়ে সামাজিক উন্নয়নকাজ করেছি। বেশ কয়েকটা স্কুল নির্মাণ করেছি। গত কোরবানির গরু বিক্রির টাকা দিয়ে মাদরাসা নির্মাণ করেছি। এবারের টাকাও ভালো কাজে লাগানোর চেষ্টা করবো। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছেন তারা আমার এখান থেকেই গরু কেনেন।'

তিনি আরও বলেন, 'আমার এখানে সবধরনের গরু থাকে। এক লাখ টাকা শুরু করে ছয় লাখ টাকা দামের গরু আছে। কয়েক জাতের মহিষ আছে। এবার লাভের চিন্তা করছি না। শুধু যে খরচ হয়েছে আমরা সে দামেই বিক্রি করবো। আমরা কোনো লাভে যাবো না। আশা করি তিন কোটি টাকার মতো গরু বিক্রি করতে পারবো।'

সেলিম ওসমানের সহধর্মিণী নাসরিন ওসমান বলেন, 'আমরা কোরবানির গরু বিক্রির টাকা দিয়ে সামাজিক কাজগুলো করে থাকি। সেলিম ওসমান এমপি হওয়ার আগে থেকেই এ কাজগুলো কাজ করে আসছেন। স্কুল-কলেজ-মাদরাসা, দরিদ্র মানুষের চিকিৎসাসহ জনহিতকর কাজ করা হয় এ টাকা দিয়ে। এবারও পশু বিক্রির টাকা জনহিতকর কাজে ব্যয় করা হবে।'

নিট পোশাক শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, আমাদের এমপি ও ব্যবসায়ী নেতা সেলিম ওসমান প্রতিবছর কোরবানির ঈদে পশু বিক্রি করে আসছেন। এবারও তিনি কোরবানির পশু বিক্রি করবেন। পশু বিক্রির টাকাগুলো তিনি সামাজিক কাজে ব্যয় করে থাকেন। এটি একটি মহৎ উদ্যোগ।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, 'আমি সেলিম ওসমানের কারখানায় গিয়েছিলাম। উনার ওখানে যে ষাঁড়গুলো আছে সবগুলোই খুবই ভালোমানের এবং সুস্থ আছে। আশা করি তিনি ভালো দাম পাবেন।'

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()