সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

কুমারখালীতে বিনামূল্যে সার বীজ পেলেন ৭ হাজার কৃষক

আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে ধান ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

ফসল

আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে ধান ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ ও পাট অধিদপ্তরের আয়োজনে বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাছরিন বানু, পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন আরজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি ও ডিএপি রাসায়নিক সার এবং পাট উৎপাদন বৃদ্ধির জন্য ৩ হাজার কৃষককে এক কেজি করে পাট বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরে আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ হেক্টর জমি এবং পাটচাষের লক্ষ্যমাত্র রয়েছে ৫ হাজার ৩০০ হেক্টর জমি।

আল-মামুন সাগর/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()