সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ক্ষতিকর কার্বোফুরান কীটনাশক আরও ৪ মাস ব্যবহারের সুপারিশ

মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর কার্বোফুরান গ্রুপের নিবন্ধিত কীটনাশক ব্যবহারের আরও চার মাস ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। গত ১৬ জুলাই বালাইনাশকবিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিবেশ

মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকর কার্বোফুরান গ্রুপের নিবন্ধিত কীটনাশক ব্যবহারের আরও চার মাস ব্যবহার করার সুপারিশ করা হয়েছে। গত ১৬ জুলাই বালাইনাশকবিষয়ক জাতীয় কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে কার্বোফুরান গ্রুপের নিবন্ধিত কীটনাশকের বিজ্ঞাপন প্রচারসহ নবায়ন, আমদানি ও ব্যবহার জুনের পর থেকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল কৃষি মন্ত্রণালয়।

এখন আগামী অক্টোরের পর থেকে তা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে কারিগরি কমিটি। এ কমিটির প্রধান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের উপকরণ অধি শাখার যুগ্মসচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু জাগো নিউজকে বলেন, 'কারিগরি কমিটি কার্বোফুরান গ্রুপের নিবন্ধিত কীটনাশক ব্যবহারের সময় আরও চার মাস বাড়ানোর সুপারিশ করেছে। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।'

আরও পড়ুন> জুনের পর কার্বোফুরান গ্রুপের কীটনাশক ব্যবহার নিষিদ্ধ

তিনি বলেন, কমিটি বলেছে আমদানি করা কার্বোফুরান কীটনাশক এখনও ব্যবসায়ীদের কাছে রয়েছে। আমরা এটা কেন অনুমোদন দেবো-সেই প্রশ্ন রয়েছে। কেন বার বার আমরা সময় বাড়াবো। আমাদের অনেক কিছু জানার বিষয় আছে- এখনও কতটুকু কীটনাশক রয়েছে। অতিরিক্ত যে কীটনাশক বলা হচ্ছে, সেটার পরিমাণ কত-এসব জানবো তারপর সিদ্ধান্ত দেবো।

এর আগে কীটনাশক নিষিদ্ধ করার প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) শ্রেণি অনুযায়ী কার্বোফুরান টেকনিক্যাল এবং ফরমুলেশনের বিষাক্ততা মানুষসহ প্রাণীকূলের জন্য ক্ষতিকর হওয়ায় কার্বোফুরানের রেজিস্টার্ড প্রোডাক্টগুলোর নবায়ন, আমদানি ও ব্যবহার কার্যক্রম আগামী জুন পর্যন্ত চলমান থাকবে। এ সময়ের পর কোনোক্রমেই কার্বোফুরানের রেজিস্টার্ড প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন প্রচারসহ নবায়ন, আমদানি ও ব্যবহার করা যাবে না।

বালাইনাশক আমদানি, উৎপাদন, পুনঃউৎপাদন, বিক্রয়, বিতরণ ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নে 'বালাইনাশক আইন-২০১৮' এর ধারা ১৫, ১৮, ১৯, ও সংশ্লিষ্ট অন্যান্য ধারা এবং 'বালাইনাশক বিধিমালা, ১৯৮৫' এ দেওয়া ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

কার্বোফুরান একটি দানাদার কীটনাশক। এটি প্রতিরোধক এবং প্রতিষেধক হিসাবে কাজ করে। অর্থাৎ পোকা লাগার আগে কার্বোফুরান ব্যবহার করলে পোকা লাগবে না এবং পোকা লাগার পর ব্যবহার করলে পোকা মারা যাবে।

আরও পড়ুন> পাবনায় ৫০০ কেজি নিষিদ্ধ কীটনাশক ধ্বংসের পর কারখানা সিলগালা

কার্বোফুরানকে মানব স্বাস্থ্যের জন্য অন্তত ক্ষতিকর একটি পদার্থ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সংস্পর্শে আসলে মানুষের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়।

কার্বোফুরানের একটি দানা একটি পাখি মেরে ফেলতে পারে। পাখিরা প্রায়ই ভুল করে বীজের বদলে এ কীটনাশক খেয়ে মারা যায়। যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে এ কীটনাশকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

আরএমএম/এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()