সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

ফসল

স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিবেদিত করেছিলেন। আর বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম আরও বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে কৃষকেরা উপকৃত হবেন।

তিনি জানান, মোংলার ৬টি ইউনিয়নের গরিব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আবু হোসাইন সুমন/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()