সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

কৃষকের কাঠের লাঙলের দেখা মেলে মাঠে

প্রাচীন বাংলার কৃষিভিত্তিক চিত্রকল্পে যেটি সবচেয়ে বেশি দৃশ্যমান; সেটি হলো মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা একজন কৃষক আর তার হাতে কাঠের লাঙল। কালের আবর্তে বদলে গেছে কৃষিকাজের ধরন। এসেছে আধুনিক যন্ত্রপাতি, মেশিনচালিত চাষের হাওয়া। তবুও দেশের কিছু স্থানে দেখা মেলে সেই চেনা দৃশ্যের। সেখানে একটি ক্ষেত, একজন কৃষক আ

এগ্রোটেক

প্রাচীন বাংলার কৃষিভিত্তিক চিত্রকল্পে যেটি সবচেয়ে বেশি দৃশ্যমান; সেটি হলো মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা একজন কৃষক আর তার হাতে কাঠের লাঙল। কালের আবর্তে বদলে গেছে কৃষিকাজের ধরন। এসেছে আধুনিক যন্ত্রপাতি, মেশিনচালিত চাষের হাওয়া। তবুও দেশের কিছু স্থানে দেখা মেলে সেই চেনা দৃশ্যের। সেখানে একটি ক্ষেত, একজন কৃষক আর একটি কাঠের লাঙল।

নরসিংদীর মনোহরদীতে গ্রামের খোলা মাঠে দাঁড়িয়ে আছেন এমনই এক চাষি। পোশাকে সরলতা, চোখে একাগ্রতা, হাতে পুরোনো কাঠের লাঙল। পায়ের নিচে শুকনো মাটি, মাথার ওপর খোলা আকাশ। তার পেছনে দাঁড়িয়ে আছে কিছু তালগাছ। যেন প্রকৃতির নীরব সাক্ষী। এই দৃশ্য নতুন নয় কিন্তু সময়ের স্রোতে এটি এখন বিরল হয়ে উঠেছে।

আজকের দিনে যখন কৃষিজমি চাষ করতে সবাই ট্র্যাক্টর বা পাওয়ার টিলারের ওপর নির্ভর করছেন; তখন একজন মানুষ এখনো নিজ হাতে কাঠের লাঙল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। এটি নিছক একটি দৃশ্য নয়, এক প্রকার প্রতিবাদ। প্রযুক্তি নির্ভরতার বিপরীতে নিজের শিকড়ে ফিরে যাওয়ার এক নীরব প্রত্যয়।

এ পদ্ধতিতে কাজ করা সহজ নয়। শরীরের ঘামে ভিজে যায় কাপড়, হাঁটু গেঁড়ে মাটির সঙ্গে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। তবুও এই পরিশ্রমের মাঝেই যেন লুকিয়ে আছে আত্মতৃপ্তি। যন্ত্রে চাষ হলে সময় বাঁচে ঠিকই কিন্তু মাটি বোঝে না যন্ত্র। মাটি বোঝে হাতের ছোঁয়া, বোঝে যত্ন আর শ্রমের ভাষা।

আরও পড়ুনবাড়ছে তালের পাটালি গুড়ের চাহিদা আমের রাজ্যে চাষির স্বপ্ন

এমন একজন কৃষকের জন্য প্রতিটি চাষের দিন মানে হলো নিজেকে আবার নতুনভাবে মাটির সঙ্গে যুক্ত করা। তার জন্য মাটি শুধু জীবিকার উৎস নয়, এটি আত্মার এক অংশ। কাঠের লাঙলের প্রতিটি আঁচড়ে ফুটে ওঠে জীবনের ইতিহাস, সংগ্রাম আর নীরব ভালোবাসা।

আজকের তরুণ প্রজন্মের কাছে এ দৃশ্য হয়তো অবাক করার মতো। কেউ কেউ ভাববেন, এটি কী করে সম্ভব? অথচ এ দৃশ্যই এক সময় ছিল বাংলার চিরচেনা পরিচয়। এখন সেই পরিচয় হারাতে বসেছে যন্ত্রের শব্দে। কিন্তু যতদিন এমন কিছু মানুষ আছেন, যারা এখনো মাটির গন্ধে খুঁজে পান জীবনের অর্থ; ততদিন বাংলার চাষের সংস্কৃতি হারিয়ে যাবে না।

এ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো প্রগতি মানে শুধু এগিয়ে যাওয়া নয় বরং পেছনে ফিরে নিজের মূলটিকে আঁকড়ে ধরা। সেই মূলের নাম মাটি আর তার সঙ্গে মানুষের সম্পর্ক। কাঠের লাঙল নিয়ে সেই সম্পর্ককে টিকিয়ে রেখেছেন কেউ কেউ, নিঃশব্দে, নিবেদিতভাবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()