সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কৃষকের জালে আটকা পড়লো বিশাল অজগর

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের জালে আটকা পড়েছে একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়।

পরিবেশ

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের জালে আটকা পড়েছে একটি বিশাল অজগর সাপ। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি অবমুক্ত করেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলামের ক্ষেতে সাপটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বিকেলে নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যান। এসময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি সাপ আটকে থাকতে দেখেন। পরে তারা নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান।

পরে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহীন থেকে অগজরটি ভেসে এসে নদীর ধারের ক্ষেতের জালে আটকা পড়েছিল।

উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের ওপরে। ওজন প্রায় ৯ কেজি বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()