সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতা

লক্ষ্মীপুরে দুই কৃষকের অন্তত তিন একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে নেতাকর্মীরা কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যার ক্ষেতের ধান কেটে দেন।

ফসল

লক্ষ্মীপুরে দুই কৃষকের অন্তত তিন একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে নেতাকর্মীরা কৃষক হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যার ক্ষেতের ধান কেটে দেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এ ধান কাটা হয়।

স্থানীয়রা জানান, তীব্র গরম ও শ্রমিক সংকটের কারণে হোসেন আহম্মেদ ও সাফায়েত উল্যাহ ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। এনিয়ে অধিকাংশ কৃষকের মাঝে দুশ্চিন্তা রয়েছে। খবর পেয়ে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা বাস্তবায়নে বায়েজীদ নিজে নেতাকর্মীদের নিয়ে হোসেন ও সাফায়েতের ক্ষেতের ধান কেটে দেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়েই সেই ধান বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধান কেটে দিলো ছাত্রলীগ, কৃষকের মুখে হাসি

বায়েজীদ ভূঁইয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দেওয়ার জন্য। সে জন্য ২৫ এপ্রিল কেন্দ্রীয় যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের এ আহ্বানে বাস্তবায়নে সারাদেশে নেতাকর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বোরো মৌসুমের ফসল ঘরে তোলা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে যুবলীগ।

কৃষক হোসেন আহম্মেদ জানান, প্রচণ্ড রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলে তারা বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটাতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন বিষয়টি যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়াকে জানায়। পরে বায়েজীদ ভূঁইয়া এসে নেতাকর্মীদের নিয়ে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()