সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কৃষক নিজেই ঠিক করতে পারবেন কীটনাশক ও সারের ব্যবহার

'খামারি' নামের একটি অ্যাপস তৈরি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে তা নির্ধারণ করতে পারবেন।

লাইভস্টক

'খামারি' নামের একটি অ্যাপস তৈরি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে তা নির্ধারণ করতে পারবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষিতে আমাদের কি পরিমাণ উন্নতি হয়েছে এটা কিন্তু আমাদের জনগণ জানে না। আমাদের প্রধান খাবার হলো চাল। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গবেষণা করে কীভাবে উন্নতি করা যায় এই চেষ্টা করছে।

তিনি বলেন, আমাদের কিন্তু গত বছর চাল সেভাবে আমদানিও করতে হয়নি। কিন্তু এ বছর আমাদের কিছুটা আমদানি করতে হচ্ছে। কারণ পরপর দুটি বন্যা হওয়ায় আমাদের কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু যদি আমাদের বোরো ফসলটা ভালো হয় তখন হয়ত আমাদের খুব একটা চালের আমদানিরও প্রয়োজন হবে না। আলু পিঁয়াজ সবজি সবকিছুরই কিন্তু এ বছর দাম কমে গেছে। খুব বেশি দাম কমে গেলেও কিন্তু কৃষক আবার ক্ষতিগ্রস্ত হয়। সে কিন্তু পরের বছর আবার সেই ফসল চাষ করতে চায় না। কৃষকরাই কিন্তু আমাদের প্রাণ। তাদের অবদান অনেক।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গবেষণা করে কীভাবে উন্নতি করা যায় এই চেষ্টা করছে। তারা একটা নতুন অ্যাপস তৈরি করেছে। সেখানে একজন কৃষক তার কৃষি জমিতে দাঁড়িয়ে তার জমিতে কোন ফসলটা ভালো হবে এবং এটার জন্য কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ কীটনাশক দিতে হবে সবকিছু কিন্তু ওই অ্যাপের (খামারি) মাধ্যমে নির্ধারণ করা যাবে। এই অ্যাপের খামারি অ্যাপস।

তিনি বলেন, অনেক সময় কৃষক ফসলে সার বেশি ব্যবহার করে ফেলেন। সার বেশি ব্যবহার করা কিন্তু মাটির জন্য খুবই খারাপ। কিন্তু কৃষক যদি এই খামারি অ্যাপটা ব্যবহার করে তাহলে সারের ব্যবহারটা পরিমিত মাত্রায় হবে। এখন একটা নতুন সার আছে ডিওপি। ইউরিয়া সারের ২০ শতাংশ কিন্তু ডিওপির মধ্যেও থাকে। তাহলে কৃষক ১০০ শতাংশ ইউরিয়া সার না দিয়ে যদি ৮০ শতাংশ দেয় তাহলে কিন্তু বাকি ২০ শতাংশ ইউরিয়া থেকেই পেয়ে যায়। আর এটার জন্যই কিন্তু যারা গবেষণা করছে তারা আপনাদের জন্য অনেক কাজ করছে।

এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()