সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ভ্যাট না কমিয়ে মহাসংকটে রেখেছে সরকার

এ বছরের শুরুতে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আসন্ন বাজেটে (২০২৫-২৬) বর্ধিত ভ্যাট প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়েছিলেন খাত সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে সেটা করা হয়নি।

এগ্রোবিজ

এ বছরের শুরুতে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। আসন্ন বাজেটে (২০২৫-২৬) বর্ধিত ভ্যাট প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়েছিলেন খাত সংশ্লিষ্টরা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট কমানোর প্রতিশ্রুতি দিলেও প্রস্তাবিত বাজেটে সেটা করা হয়নি।

এ অবস্থায় বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেছেন, এ বাজেটে বর্ধিত ভ্যাট না কমিয়ে সরকার পুরো কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাশাপাশি বিস্কুট সেক্টরকে মহাসংকটে রেখেছে। বাজেটে কৃষি ও খাদ্য নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করা হলেও কৃষি প্রক্রিয়াজাত পণ্য সামগ্রীর উন্নয়নের বিষয়ে কোনো পদক্ষেপ নেই।

বুধবার (৪ জুন) রাজধানীর জীবন বীমা টাওয়ারে বিএবিবিএমএ সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বিএবিবিএমএর নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শফিকুর রহমান ভূঁইয়া বলেন, গত ৯ জানুয়ারি সরকার এক অধ্যাদেশের মাধ্যমে বিস্কুটসহ কৃষি প্রক্রিয়াজাত পণ্যসামগ্রীর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছিল। এতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প এক মহাসংকটে নিপতিত হয়। ওই সময় এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে ভ্যাটের হার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যৌক্তিকতা জানিয়েছি আমরা। তখন এ ভ্যাট কমানোর প্রতিশ্রুতি ছিল।

তিনি বলেন, সে সময় শুধু তৈরিকৃত বিস্কুটের ওপর বর্ধিত ভ্যাট কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনা হয়। কিন্তু অন্য সকল কৃষি প্রক্রিয়াজাত পণের ওপর ভ্যাট অপরিবর্তিত থেকে যায়। যা এ বাজেটে সমন্বয় করার কথা ছিল।

বিএবিবিএমএ সভাপতি বলেন, বর্ধিত ভ্যাটের কারণে এই শিল্প খাতটি অলাভজনক এবং বিনিয়োগ হতাশাগ্রস্ত ও নিরুৎসাহব্যঞ্জক হয়ে পড়েছে। এখন বাজেটে ভ্যাট না কমায় বিস্কুট তৈরি শিল্প এক মহা-আর্থিক সংকটে নিপতিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধিসহ বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে এবং স্বল্পমূল্যে তৈরি বিস্কুট সাধারণ ভোক্তাদের কাছে বিক্রয় করা সম্ভব হবে না। সে কারণে আমরা চাই চূড়ান্ত বাজেটে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিস্কুটসহ সকল কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ওপর ৫ শতাংশ হারে পুনর্নির্ধারণ করবে।

এ সময় বিএবিবিএমএর সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন মানুন বলেন, আগে ব্যবসায় লাভ হলে তার ওপর কর নিতো সরকার। এবার ব্যবসাপ্রতিষ্ঠানের লাভ-লোকসান যাই হোক, শতকে এক টাকা করে কর দিতে হবে- এ প্রস্তাব করা হয়েছে। এতে বিস্কুট ও অন্যান্য কৃষি প্রক্রিয়াকরণ খাতের ব্যবসায়ীরা এমনিতেই ক্ষতিগ্রস্ত হবেন। কারণ এসব ব্যবসায় মুনাফা অত্যন্ত কম।

তিনি বলেন, আমরা চাই দেশের ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের কথা চিন্তা করে চূড়ান্ত বাজেটে এসব বিষয় বিবেচনা করা হবে। টার্নওভার ট্যাক্স দশমিক ২৫ শতাংশ করার দাবি করছি।

এ সময় বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের বিস্তৃতি বাড়ানোর বিকল্প নেই। সে জায়গায় সরকারকে আন্তরিক হতে হবে। সঠিক নীতিসহায়তা দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে।

এনএইচ/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()