ফসলকৃষিজমি সুরক্ষায় আসছে কঠোর অধ্যাদেশ
ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, আবাসন ও উন্নয়নমূলক নানান কর্মকাণ্ডের কারণে কৃষিজমি প্রতিনিয়তই কমছে। কৃষিজমি সুরক্ষায় একটি আইন করার প্রক্রিয়া দীর্ঘদিন আগে শুরু হলেও তা আলোর মুখ দেখেনি। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অবশেষে কৃষিজমি সুরক্ষায় আসছে কঠোর একটি অধ্যাদেশ।












