সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ক্রেতার অভাবে জমেনি ঝালকাঠির পশুহাট

ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির ৪ উপজেলার ২৮টি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুহাট। স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে নিয়ে আসা ফড়িয়াদের গরুতে সরগরম হয়ে উঠছে হাটগুলো। কিন্তু ঈদের মাত্র তিনদিন বাকি থাকলেও গরু বিক্রি হচ্ছে কম। ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় হাট বিক্রেতা ও ইজারাদাররা।

লাইভস্টক

ঈদুল আজহা উপলক্ষে ঝালকাঠির ৪ উপজেলার ২৮টি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুহাট। স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে নিয়ে আসা ফড়িয়াদের গরুতে সরগরম হয়ে উঠছে হাটগুলো। কিন্তু ঈদের মাত্র তিনদিন বাকি থাকলেও গরু বিক্রি হচ্ছে কম। ক্রেতা না পাওয়ায় দুশ্চিন্তায় হাট বিক্রেতা ও ইজারাদাররা।

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় হাট রয়েছে ১৬টি। এছাড়া নতুন করে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে চারটির। নলছিটি উপজেলায় হাট রয়েছে ১৮টি। এর মধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে তিনটি। রাজাপুর উপজেলায় হাট রয়েছে ১৬টি। এর মধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে পাঁচটি। কাঁঠালিয়া উপজেলায় হাট রয়েছে ১৪টি। এরমধ্যে অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে দুটি।

অপরদিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, পশুর স্বাস্থ্যগত বিষয়ে চিকিৎসা সেবা দিতে প্রতি হাটেই ভ্রাম্যমাণ টিম রয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় চারটি, নলছিটি উপজেলায় চারটি, রাজাপুর উপজেলায় দুটি ও কাঁঠালিয়া উপজেলায় তিনটি টিম কাজ করছে।

জেলার বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, প্রচুর পরিমাণ গরু আসছে। তবে ক্রেতার সংখ্যা কম। এছাড়া দরদামে না হওয়ায় গরু দিতে পারছেন না বিক্রেতারা। ঈদ ঘনিয়ে এলেও গরু বিক্রি হচ্ছে কম।

সদর উপজেলার কির্ত্তীপাশা গ্রামের মো. সরোয়ার হোসেন বলেন, ছয়টি গরু নিয়ে খামার শুরু করেছি। দেশীয় প্রাকৃতিক উপায়ে খাবার দিয়ে গরু বেশ মোটাতাজা করতে পেরেছি। কিন্তু হাট এখনো জমে ওঠেনি। সঠিক দাম না পাওয়ায় একটি গরুও বিক্রি করতে পারিনি।

শহরের ব্যবসায়ী আনিচুর রহমান জানান, দিন দিন মানুষ ব্যবসা কেন্দ্রিক হওয়ায় বাসাবাড়ির সামনের ফাঁকা জায়গা পূরণ করে ফেলে। তাই বাসার সামনে জায়গা না থাকায় বেশিরভাগ মানুষ আগে গরু কিনতে চাইছেন না।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, প্রতিবছর কোরবানির আমেজ বেশ কিছুদিন আগেই শুরু হয়। কিন্তু এ বছর দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে মানুষের মধ্যে সেই আমেজ নাই।

রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী লেববুনিয়া হাটে গরু নিয়ে আসেন তোরাব আলী। তিন কিলোমিটার পথ হেঁটে হাটে এলেও গরুর দাম কম বলায় বিক্রি করতে পারেননি। একই কথা জানালেন সিদ্দিক হোসেন, আবুল মিয়া, আনছার উদ্দিনসহ বেশ কয়েকজন।

লেববুনিয়া হাটের ইজারাদার মো. মহসিন হোসেন জানান, সপ্তাহে মঙ্গল ও শুক্রবারে হাট বসে। মঙ্গলবার হাটে গরু নিয়ে বিক্রির জন্য লোকজন এলেও ক্রেতা ছিল না। চার শতাধিক গরু নিয়ে বিক্রেতারা হাটে এলেও ক্রেতার সংখ্যা ছিল খুবই নগণ্য। বিক্রিও খুবই কম হয়েছে।

আতিকুর রহমান/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()