সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

কোরবানির হাটের আনন্দ স্ক্রিনে মেলে না

কোরবানির ঈদ মানেই শুধু ত্যাগ ও ধর্মীয় কর্তব্য নয়; এর সঙ্গে জড়িয়ে আছে উত্তেজনা, প্রস্তুতি, পারিবারিক ব্যস্ততা ও আনন্দের এক ভিন্ন আবহ। এই ঈদের কেন্দ্রবিন্দুতে থাকে কোরবানির পশু, আর গরুর হাট যেন সেই উৎসবের প্রাণ। যদিও এখন সময় বাঁচাতে কেউ কেউ ঘরে বসে অনলাইনেই গরু কিনছেন, তবে হাটে গিয়ে গরু কেনার যে

লাইভস্টক

কোরবানির ঈদ মানেই শুধু ত্যাগ ও ধর্মীয় কর্তব্য নয়; এর সঙ্গে জড়িয়ে আছে উত্তেজনা, প্রস্তুতি, পারিবারিক ব্যস্ততা ও আনন্দের এক ভিন্ন আবহ। এই ঈদের কেন্দ্রবিন্দুতে থাকে কোরবানির পশু, আর গরুর হাট যেন সেই উৎসবের প্রাণ। যদিও এখন সময় বাঁচাতে কেউ কেউ ঘরে বসে অনলাইনেই গরু কিনছেন, তবে হাটে গিয়ে গরু কেনার যে অনুভব, তা কোনো স্ক্রিনে মেলে না।

গরুর হাটে যাওয়া শুধু একটি গরু কেনা নয়; বরং এটি এক ধরনের সামাজিক, পারিবারিক ও আবেগনির্ভর অনুশীলন। হাটে যাওয়ার প্রস্তুতি, কার সঙ্গে যাব, কোন হাটে যাব এসব নিয়ে বাড়িতে চলে আলাপ। বাবা-ছেলে, চাচা-ভাতিজা কিংবা বন্ধুরা মিলে গঠিত হয় একটি ছোট দল। সময় যাই হোক, অন্তত একদিন হাটে যাওয়াটা যেন ঈদেরই অংশ।

হাটে ঢুকেই শুরু হয় গরুর ডাক, বিক্রেতার হাঁকডাক, দামাদামি, আর গরুর ভিড়। গরুর মধ্যে নিজের পছন্দেরটি খুঁজে বের করার উত্তেজনা, চোখে চোখ রাখার মুহূর্ত, শিং দেখে শক্তি বোঝা, হাঁটার স্টাইল দেখে স্বাস্থ্য যাচাই এসবই যেন এক ধরনের খেলা ও দক্ষতা।

গরুর গায়ে হাত বুলিয়ে, দাঁত দেখে যাচাই করে কেনার সিদ্ধান্ত নেওয়া এক প্রক্রিয়া। এতে সময় ও কষ্ট থাকলেও থাকে একরকম আনন্দ। অনেকেই বলেন, 'ঈদের আসল মজা তো হাট থেকেই শুরু।' দর কষাকষির মুহূর্তে তৈরি হয় মজার পরিবেশ, আশেপাশের মানুষজনও তাতে মেতে ওঠে। এ অভিজ্ঞতা অনলাইন কেনাকাটায় মিলবে না।

তবে অনলাইন গরুর হাটের সুবিধাও কম নয়। গরম, ভিড়, অসুস্থতা কিংবা ব্যস্ততার কারণে অনেকেই অনলাইনে ছবি, ভিডিও দেখে পছন্দ করে নিচ্ছেন গরু। অর্ডার দিলেই নির্ধারিত দিনে গরু চলে আসছে বাড়িতে। এক কথায় পরিষ্কার, ঝামেলাহীন।

তবুও অনেকের মন যেন ভরে না। কারণ হাট থেকে গরু কিনলে তার সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। নিজের হাতে ধরে আনা, নাম রাখা, বাচ্চাদের আনন্দ এসবের মধ্যে যে মানবিক স্পর্শ, তা প্রযুক্তির মাধ্যমে আসে না। গরু নিয়ে বিকালে বাড়ি ফেরার সময় প্রতিবেশীদের কৌতূহল, রাস্তায় মানুষের তাকিয়ে দেখা এই অভিজ্ঞতাই কোরবানির ঈদের স্মৃতিতে রয়ে যায়।

গরু আনার পর তাকে পানি দেওয়া, খাবার খাওয়ানো, বাচ্চাদের ছবি তোলা এসব হাট থেকে নিজে আনা গরুর সঙ্গেই জমে বেশি। যন্ত্রের মাধ্যমে কেনা গরুর সঙ্গে এমন সম্পর্ক গড়ে ওঠে না।

তাই বলা যায়, গরুর হাটে যাওয়া, দেখা, দরদাম করা সব মিলিয়ে কোরবানির ঈদের প্রস্তুতির একটি অপরিহার্য অংশ। এটি শুধু পশু কেনা নয়, বরং পরিবার ও সমাজের সঙ্গে আন্তরিক বন্ধনের প্রতীক।

অবশ্যই বাস্তবতা ও সুবিধার কারণে অনলাইন কেনাকাটা অনেকের জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু যারা হাটে গিয়ে নিজের হাতে গরু কিনে আনেন, তাদের ঈদটা হয় একটু বেশি স্মরণীয়।

ঈদ আসে, ঈদ যায়। কোরবানি হয়, মাংস বিলি হয়। কিন্তু স্মৃতিতে থেকে যায় সেই গরম দুপুরে হাটে যাওয়ার গল্প, দরদাম করার রোমাঞ্চ, আর গরুর পিঠে প্রথম হাত রাখার চিরন্তন আনন্দ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()