সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অনুষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ

ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদকে একসঙ্গে করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদীয় গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

লাইভস্টক

ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদকে একসঙ্গে করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদীয় গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

বুধবার (৩০ জুলাই) শিক্ষার্থীরা জড়ো এ বিক্ষোভ করেন। তারা টানা তিনদিন ধরে চলমান ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন।

এসময় আন্দোলনকারীরা গেটের সামনে 'উই ওয়ান্ট কম্বাইন্ড' লেখা পোস্টার সাঁটান ও 'ডিন অফিসে তালা দাও', 'ফ্যাকাল্টি গেটে তালা দাও' ইত্যাদি স্লোগান দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পশুপালন অনুষদের এক শিক্ষার্থী জানান, দিনের পরদিন আমরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হবো না। প্রশাসনকে এখনই বাস্তব পদক্ষেপ নিতে হবে। নাহলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

পরবর্তীতে দুপুরে পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রি দাবির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয় বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতি। এসময় করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

এসময় ভেটেরিনারি অনুষদীয় ছাত্রসমিতির ভিপি মো. মোরসালিন বলেন, একজন উদ্যোক্তা বা খামারি তার পালিত গবাদি পশু-পাখির জন্য যেমন চিকিৎসা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। শুধু কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির গ্র্যাজুয়েট দিয়েই উভয় চাহিদা মেটানো সম্ভব। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রাণিসেবা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে বাকৃবিতে সমন্বিত ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।

এদিকে বাকৃবির পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, এতো পুরোনো একটি অনুষদ কম্বাইন্ড হয়ে যাবে এ নিয়ে হওয়া আন্দোলন আমরা শিক্ষকরা যৌক্তিক মনে করি না। উপাচার্য স্যার বিদেশে গিয়েছেন, তিনি ফিরে এলে বাকিটা বোঝা যাবে।

আসিফ ইকবাল/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()