সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কলকাতার হাটে দুম্বা-খাসির আধিক্য, দামে হতাশ ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। তার আগে জমে উঠেছে কলকাতার পশুর হাটগুলো। তবে নাখোদা মসজিদের সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুহাটে কোনো গরু দেখা যায়নি। সেখানে কেবল দুম্বা ও খাসি বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুন) জাকারিয়া স্ট্রিটের এই অস্থায়ী হাটে কোরবানির পশু কেনার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের আনাগোনা

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। তার আগে জমে উঠেছে কলকাতার পশুর হাটগুলো। তবে নাখোদা মসজিদের সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুহাটে কোনো গরু দেখা যায়নি। সেখানে কেবল দুম্বা ও খাসি বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুন) জাকারিয়া স্ট্রিটের এই অস্থায়ী হাটে কোরবানির পশু কেনার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের আনাগোনা দেখা গেছে।

কলকাতাসহ আশপাশের জেলাগুলো থেকে এই হাটে যেমন ছাগল ব্যবসায়ীরা এসেছেন, তেমনি অন্য রাজ্যে থেকেও বেশ কিছু ব্যবসায়ী তাদের পশু নিয়ে এসেছেন। নাখোদা মসজিদের অস্থায়ী পশুহাটের বেশিরভাগ ক্রেতারাই আসেন কলকাতার বিভিন্ন জায়গায় থেকে। তবে স্থানীয় বাসিন্দাদের বাইরে থেকে আসা পশুর প্রতিই আগ্রহ বেশি। এর মধ্যে উন্নত জাতের খাসি-দুম্বার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বেশি।

আরও পড়ুন>>

রাজস্থানের মেওয়ার থেকে ছাগল ও দুম্বা নিয়ে হাটে এসেছেন বিক্রেতা তাও সিং। তার কাছে ২০ হাজার রুপির ছাগল যেমন আছে, তেমনি ৪০ থেকে ৫০ হাজার রুপির দুম্বা এবং খাসিও পাওয়া যাচ্ছে। তিনি জাগো নিউজকে জানান, কলকাতার এই অস্থায়ী পশুহাটে ৭০টি পশু নিয়ে এসেছি। এখন পর্যন্ত ৩০টি বিক্রি হয়েছে। আশা করছি, ঈদের আগে সবগুলো বিক্রি হয়ে যাবে।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা থেকে আসা এক পশু বিক্রেতা জানান, যে আশা নিয়ে এই হাটে এসেছিলাম, সেভাবে ক্রেতা পাচ্ছি না। ক্রেতারা ঠিক করে দামও দিতে চাইছে না। যে ছাগল আমরা ২০ হাজার রুপি দিয়ে কিনেছি এবং অন্তত ২২ হাজার রুপিতে বিক্রি করবো বলে ঠিক করেছি, অথচ ক্রেতারা ১৫ থেকে ১৬ হাজারের বেশি দাম দিতে চাইছে না। গতবারের চেয়ে এবারের বাজারের অবস্থা অনেকটাই খারাপ। তবে এখনো দুদিন বাকি, দেখা যাক কী হয়।

জাকিয়া স্ট্রিটের অস্থায়ী পশুহাটে দুম্বা কিনতে আসা মোহাম্মদ শামীম বলেন, এখানে একটু সস্তায় পাওয়া যাচ্ছে, তাই আসা। আমি একটু বড় আকারের খাসি খুঁজছিলাম। তবে এখন পর্যন্ত তেমন বড় আকারের কোনো দুম্বা অথবা খাসি দেখিনি। এখানে একটি বড় খাসির দাম ১ লাখ ৪০ হাজার রুপি চাইছে। দেখছি কী করা যায়।

এদিকে, ঈদ উপলক্ষে কলকাতা শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলার কথা জানিয়েছে পুলিশ। কোরবানি নিয়ে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()