সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কবুতর পালনে সাবলম্বী বেকার তরুণরা

একসময় শখের বশে মানুষ কবুতর পালন করত। এখন দিন বদলেছে। তাই তো কবুতর পালন করে সাবলম্বী হয়েছে অনেক বেকার তরুণ। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকা ও জেলায় নির্দিষ্ট বাজার সৃষ্টি না হওয়ায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। তবে কবুতরের বাজার তৈরিসহ প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিলেন জেলা প্রাণিসম্পদ

লাইভস্টক

একসময় শখের বশে মানুষ কবুতর পালন করত। এখন দিন বদলেছে। তাই তো কবুতর পালন করে সাবলম্বী হয়েছে অনেক বেকার তরুণ। কিন্তু যথাযথ প্রশিক্ষণ না থাকা ও জেলায় নির্দিষ্ট বাজার সৃষ্টি না হওয়ায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন খামারিরা। তবে কবুতরের বাজার তৈরিসহ প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দিলেন জেলা প্রাণিসম্পদ বিভাগ।

মেহেরপুর গাংনী উপজেলার থানাপাড়ার মফিজুর রহমান। শখের বশে কয়েকটি দেশি কবুতর পালনের মধ্য দিয়ে শুরু। একদিন নাটোরের হাটে গিয়ে দেখেন রং-বেরঙের কবুতর। সেখান থেকে ৩০ হাজার টাকার বিদেশি কবুতর কিনে এনে নিজের খামারে পালতে শুরু করেন। মাত্র চার বছরে ১০ লাখ টাকার কবুতর বিক্রি করেছেন। এখনো খামারে আছে প্রায় ৩ লাখ টাকার কবুতর।

শুধু মফিজই নন, তার মতো জেলার অনেক যুবক কবুতর পালনে উদ্বুদ্ধ হচ্ছেন। এখন জেলায় কবুতরের খামার সংখ্যা শতাধিক। বোখারা, মাল্টেস, ইংলিশ ট্রাম্পপিডার, নিউট্রিশিয়ানসহ বিদেশি জাতের কবুতর পালন করছেন তারা। ৩ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা জোড়া মূল্যের কবুতর রয়েছে তাদের খামারে। এতে লাভবানও হচ্ছেন তারা।

মেহেরপুরের খামারি আজমত আলী ও শাহাজামাল জানান, কবুতর পালনের উপর কোনো প্রশিক্ষণ না থাকা ও জেলায় নির্দিষ্ট বাজার সৃষ্টি না হওয়ায় লোকসানের মুখে পড়তে হয় তাদের। রোগ-ব্যাধি দেখা দিলেও বিপাকে পড়তে হয়। কবুতর বিক্রি করতে যেতে হয় নাটোর, পাবনাসহ বিভিন্ন জেলায়। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন তারা।

মেহেরপুরের ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বর্তমানে কবুতর পালন করে দেশের ব্যাপক জনগোষ্ঠী বিশেষ করে শিক্ষিত বেকার তরুণরা স্বাবলম্বী হচ্ছে। সে জন্য প্রশিক্ষণসহ সব ধরনের সহযোগিতা করা হবে প্রাণিসম্পদ বিভাগ থেকে।

আসিফ ইকবাল/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()