সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

খুলনায় সবজির বাজারে স্বস্তি, দাম কমেনি মাছের

খুলনায় সবজি বাজারে স্বস্তি ফিরেছে। তবে নদ-নদী ও সাগর থেকে নিষেধাজ্ঞা উঠলেও এখনো বাড়েনি মাছের আমদানি। ফলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। মুরগির দাম আগের মতোই স্থিতিশীল।

মৎস্য

খুলনায় সবজি বাজারে স্বস্তি ফিরেছে। তবে নদ-নদী ও সাগর থেকে নিষেধাজ্ঞা উঠলেও এখনো বাড়েনি মাছের আমদানি। ফলে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম কমার কোনো খবর পাওয়া যায়নি। মুরগির দাম আগের মতোই স্থিতিশীল।

শনিবার (২৯ জুলাই) সকালে খুলনার নিরালা বাজার, গল্লামারী বাজার, টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার ঘুরে এমনটা জানা যায়।

বাজারে রুই, কাতলা, মৃগেল মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। গত সপ্তাহেও একই দামে বিক্রি হয়েছে এ মাছ। পারশে ৫০০-৬০০ টাকা, ভেটকি ৬০০-৭০০ টাকা, টেংরা ৫০০-৬০০ টাকা, শোল মাছ ৬০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, বেলে ৬০০ টাকা, বাইন ৬০০ টাকা, পাঙাশ ২৫০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, চিংড়ি ৫৮০-৬৫০ টাকা, সিং ও মাগুর ৬০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে আগে থেকে আসা ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-১৮০০ টাকা কেজিতে।

গল্লামারী বাজারের মাছ বিক্রেতা আতিয়ার বলেন, বাজারে মাছের আমদানি এখনো বাড়েনি। বৃষ্টি যা হচ্ছে তাতে পুকুর ও ঘেরে পানি এখনো খুব জমেনি। যা জমেছে তাতে এখন পোনা ছেড়েছেন চাষিরা।

আরেক বিক্রেতা ইলিয়াস মোল্লা বলেন, বাজারে মাছ থাকবে কী করে, সব চলে যায় বাইরে। যা আসে তা নিয়ে কাড়াকাড়ি পড়ে যায় খুচরা বিক্রেতাদের মধ্যে।

জোড়াকল বাজারের মাছ বিক্রেতা রমজান বলেন, রূপসার পাইকারি মৎস্য আড়তেই মাছ আসে না। খুচরা বাজারে আসবে কী করে। অনেক বেশি দাম দিয়ে মাছ কিনতে হয়।

বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে কুশি আর ঝিঙে। কাকরোল ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পটল ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা, ডাটা শাক ৪০ টাকা, লাউ প্রতি পিস ৩০-৪০ টাকা, ২৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে কাঁচা কলা। এছাড়া আলু ৪০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রানা জানান, সবজির বাজারে সবকিছুর দাম এখনো কম আছে।

এ বাজারের ক্রেতা ইয়াসির আরাফাত বলেন, সবজির দাম কমলেও মাছের বাজারে ভালো কোনো খবরই নেই। মাছ বিক্রেতারা বলছেন দু-তিন দিনের মধ্যে বাজারে আমদানি বাড়বে। তখন দামও কমে যাবে।

এদিকে বাজারে মাছের দাম না কমলেও মুরগির কেজি ১০-২০ টাকা পর্যন্ত কমেছে। ফলে মাছের চেয়ে মুরগির দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা।

জোড়াকল বাজারের মুরগির দোকানি লিপু বলেন, বাজারে আজ ব্রয়লার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আলমগীর হান্নান/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()