সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

খরায় নদী শুকিয়ে কাদায় আটকে পড়লো জলহস্তীর পাল

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছে। আবহাওয়ার এল নিনো ধরনের কারণে এই অঞ্চলের দেশগুলোর প্রকৃতি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও ফসল উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকটের মধ্যে পড়েছে এই অঞ্চলের জীববৈচিত্রও।

পরিবেশ

আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছে। আবহাওয়ার এল নিনো ধরনের কারণে এই অঞ্চলের দেশগুলোর প্রকৃতি বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ও ফসল উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংকটের মধ্যে পড়েছে এই অঞ্চলের জীববৈচিত্রও।

জানা গেছে, খরার কারণে শুকিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানার বড় নদী থামলাকানে। আর নদীর কাদায় আটকে গেছে শতাধিক জলহস্তী। বিরূপ পরিবেশে মৃত্যুঝুঁকিতে পড়েছে প্রাণিগুলো। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানী বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষ বার্তাসংস্থা এএফপিকে এসব তথ্য জানান।

এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর বতসোয়ানার বিস্তীর্ণ জলাভূমি নিয়ে গঠিত ওকাভাঙ্গো বদ্বীপের দক্ষিণ প্রান্ত দিয়ে বয়ে যাওয়া থামলাকানে নদী শুকিয়ে গেছে। ফলে জলহস্তীর পাল প্রাকৃতিক জলের খোঁজে পর্যটন শহর মাউনের কাছাকাছি যেতে বাধ্য হয়।

আরও পড়ুন:

বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনে বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের (ডিডব্লিউএনপি) মুখপাত্র লেসেগো মোসেকি বলেছেন, বড় একটি নদী শুকিয়ে গেছে ও প্রাণীরা এর ফলে সংকটময় পরিস্থিতিতে পড়েছে।

তিনি আরও বলেন, নদীর দুই ধারের গাছপালা দুর্বল হয়ে পড়েছে। আর উত্তর-পশ্চিমের জেলা এনগামিল্যান্ডের জলাভূমিতে বসবাস করা জলহস্তীগুলো থামলাকানের জলের উপর নির্ভরশীল। কিন্তু নদীটি শুকিয়ে যাওয়ায় এখানকার জলহস্তীগুলো কাদায় আটকা পড়েছে। আমরা এখন খতিয়ে দেখছি যে, কতগুলো জলহস্তী মারা গেছে।'

জলহস্তীদের ত্বক পুরু হলেও যথেষ্ট সংবেদনশীল। রোদের হাত থেকে বাঁচতে এদের নিয়মিত গোসল করার পাশাপাশি আর্দ্র অঞ্চলে থাকতে হয়। এমনকি, জল ছাড়া জলহস্তীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে ও জলের সন্ধানে মানববসতির কাছাকাছি চলে যেতে পারে।

আরও পড়ুন:

বতসোয়ানা হল বন্যাঞ্চলে বসবাসকারী জলহস্তীদের বৃহত্তম জনসংখ্যার আবাসস্থল। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) জরিপে দেখা গেছে, দেশটিতে আনুমানিক ২ হাজার থেকে ৪ হাজার জলহস্তী রয়েছে।

চলতি বছর বতসোয়ানাসহ জিম্বাবুয়ে, জাম্বিয়া ও মালাউইতেও তীব্র খরা দেখা দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা মেটাতে এসব দেশের লাখ লাখ মানুষ নিয়মিত সংগ্রাম করছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশগুলো এরই মধ্যে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()