সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কেনার চেয়ে দেখার লোক বেশি, চাহিদা দেশি মাঝারি গরুতে

কোরবানি ঈদের বাকি মাত্র পাঁচদিন। ফলে নগরীর একমাত্র স্থায়ী গাবতলী পশুরহাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বর্তমানে হাটে কোরবানির পশু কেনার চেয়ে দেখার লোক বেশি। হাটে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতার চাহিদা দেশি মাঝারি সাইজের গরুতে। গো-খাদ্যের দাম বাড়ায় এবার গরুর দামও বাড়তি।

লাইভস্টক

কোরবানি ঈদের বাকি মাত্র পাঁচদিন। ফলে নগরীর একমাত্র স্থায়ী গাবতলী পশুরহাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বর্তমানে হাটে কোরবানির পশু কেনার চেয়ে দেখার লোক বেশি। হাটে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্রেতার চাহিদা দেশি মাঝারি সাইজের গরুতে। গো-খাদ্যের দাম বাড়ায় এবার গরুর দামও বাড়তি।

মিরপুর-২ নম্বরের রবিউল হক গাবতলী পশুরহাটে এসেছেন কোরবানির গরু দেখতে। তবে কিনবেন ঈদের আগ মুহূর্তে। রবিউল বলেন, ভাড়াবাসায় থাকি, গরু এখন কিনে রাখবো কোথায়? দর-দাম যাচাই করতে এসেছি। দেশি মাঝারি গরু কিনবো। ৪ থেকে ৫ মণ মাংস মিলে এমন গরু কিনবো। তবে গত ঈদের থেকে এবার দাম বাড়তি।'

সোমবার (৪ জুলাই) রাজধানীর গাবতলী পশুরহাট ঘুরে দেখা গেছে, হঠাৎ করেই বেড়েছে উৎসুক জনতা। যাদের মধ্যে কেনার লোক কম। ১০০ জন দেখলে ১০ জন গরু কিনছেন। মূলত যাদের বাড়িতে গরু রাখার জায়গা আছে তারাই গরু কিনছেন, তাও আবার দেশি মাঝারি গরু।

সাড়ে পাঁচ মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকানো হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা। গরুর বাড়তি দাম প্রসঙ্গে চুয়াডাঙ্গা সদরের গৃহস্থ হাফিজুল ইসলাম বলেন, 'গো-খাদ্যের দাম বেশি, হাটে গরু রাখার ভাড়া বেশি, ৩ হাজার টাকা। সব খরচেই আগের থেকে বেশি।'

তিনি বলেন, এবার হাটে মিয়ানমারের কোনো গরুর দেখা মেলেনি। ভারতীয় ও নেপালি কিছু গরু দেখা গেছে। এসব গরু অনেক আগে ভারত থেকে এনে লালন-পালন করা হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় এ সংখ্যা একেবারেই হাতেগোনা।

গরু বেচাকেনা কেমন হচ্ছে, জানতে চাইলে রফিক ব্যাপারী বলেন, পর পর দুই বছর লোকসান দিয়েছি। এবার আমরা মজা লুইবো। সব গরুতে আল্লাহ দিলে ভালো হবে। তবে বেচাকেনা এখনো লাগেনি। ঢাকার মানুষ ঘুমানোর জায়গা পায় না গরু কিনে রাখবে কোথায়। কাস্টমার লাবেনি। ঈদের দুদিন আগে ক্রেতা লাগবে এখন দেখার পার্টি বেশি।

কুষ্টিয়ার দৌলতপুরের ব্যাপারী হামজা বলেন, ৪৮টা গরু আনছি। দুবার ৫ লাখ টাকা বসান খাইচি (লোকসান)। তবে এবার গরু কম আল্লাহ দিলে ভালো হবে।'

এমওএস/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()