সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কেজিতে ৩০ টাকা বেড়েছে বিদেশি ফলের দাম

শুল্ক বাড়ার প্রভাবে ফেনীতে বিদেশি ফলের দাম বেড়ে গেছে। প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। আমদানি করা ছয় ধরনের ফলে দাম বেড়েছে।

ফল

শুল্ক বাড়ার প্রভাবে ফেনীতে বিদেশি ফলের দাম বেড়ে গেছে। প্রতি কেজিতে দাম বেড়েছে প্রায় ৩০ টাকা। আমদানি করা ছয় ধরনের ফলে দাম বেড়েছে।

এগুলো হলো- আপেল, আঙুর, কমলা, ম্যান্ডারিন, নাশপাতি ও আনার। ফলে ফেনীতে বিদেশি ফলের সরবরাহ কমে গেছে।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আঙুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০০ টাকা, যা আগে ছিল ৫৭০ টাকার মধ্যে। আর ৩২০ টাকার আপেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এছাড়া আনার ৪৫০, কমলা ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি সম্পূরক শুল্ক বাড়ানোর প্রভাব পড়েছে আমদানি করা ফলের দামে। এজন্য শুল্ক কমানোর দাবিতে মানববন্ধনেরও ডাক দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ফেনী শহরের মহিপাল ফল আড়তের ব্যবসায়ী-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। তারা শুল্ক কমানোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন ফেনী ফল আড়তের ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রহিম উদ্দিন রিপন, সদস্য মো. জিয়া উদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. শাহজাহান, মো. খোকন মিয়া, মো. ছালেহ আহাম্মদ চট্টু ও মো. আমিনুল হক লাভলু প্রমুখ।

ফল ব্যবসায়ী মো. জিয়া উদ্দিন বলেন, অতিরিক্ত শুল্কের কারণে বেচাবিক্রি কমে গেছে। এতে অনেক ব্যবসায়ী বেকার হয়ে যাচ্ছেন। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফল। আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাবো।

ফেনী ফল আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফারুক চৌধুরী বলেন, সম্পূরক শুল্কের কারণে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। প্রতি চালানে আর্থিক লোকসানে পড়তে হচ্ছে। বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল, সেখানে এখন ৩-৪ দিনেও বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাই সম্পূরক শুল্ক প্রত্যাহার না করলে আমদানি করা তাজা ফলের ব্যবসা চালানো সম্ভব হবে না।

ফেনী ফল আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রহিম উল্ল্যাহ বলেন, একজন মানুষের প্রতিদিন ৮০ গ্রাম ফল খেতে হয়। বর্তমান দাম অনুযায়ী কারও ক্রয় ক্ষমতার মধ্যে ফল নেই। গরিব-মধ্যবিত্তরা ফল কেনার কথা চিন্তাও করতে পারবে না। এ ব্যবসার সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত। এভাবে দাম বাড়তে থাকলে ব্যবসা অচিরেই বন্ধ হয়ে যাবে।

এর আগে, ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুকনো ও টাটকা ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করে। আপেল, আঙুর ও তরমুজের মতো কিছু টাটকা ফল এবং জুসের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()