রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে ৭ ফুট ৬ ইঞ্চি লম্বা এবং প্রায় ৬ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে সাপটি অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ উপস্থিত থেকে এই সাপটি অবমুক্ত করেন। এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. কবির হোসেন, বন বিভাগের ফরেস্ট গার্ড (এফজি) আবু বক্কর ও গিয়াস উদ্দিনসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার সকাল ৭টায় রাঙ্গামাটি সদর উপজেলার রিজার্ভ বাজার ১ নং পাথরঘাটা মহসিন কলোনি এলাকার নয়ন চাকমার বাড়ি থেকে বন বিভাগের লোকজন ও স্থানীয়রা অজগর সাপটি উদ্ধার করে।





মন্তব্য
(০)