সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মিরসরাইয়ে কোরবানির হাটের আকর্ষণ ‘কালো পাহাড়’, দাম ৭ লাখ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নজর কেড়েছে বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরু ‌'কালো পাহাড়'।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নজর কেড়েছে বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরু ‌'কালো পাহাড়'।

শনিবার (২৩ মে) বিক্রির আশায় বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নিয়ে আসেন খামারি আবুল কাশেম (৫০)। ২০ মণ ওজনের গরুটির দাম হাঁকিয়েছেন ৭ লাখ টাকা।

তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্রেতারা সর্বোচ্চ সাড়ে ৪ লাখ টাকা দাম বললেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুর রশি ছাড়েননি তিনি।

হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি। কেউ দাম জিজ্ঞেস করছেন, কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করছেন।

বিক্রেতা আবুল কাশেম বলেন, অনেক যত্ন করে গরুটি লালন-পালন করেছি। কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার করিনি। কাঁচা ও শুকনো খড়, ভুসি ও খৈলসহ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি। আশা করছি ভালো দামেই বিক্রি করতে পারবো। গরুটির ওজন ২০ মণ হবে।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()