সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কাল ঈদ, আরেক দফা দাম বাড়ল ব্রয়লার মুরগির

কয়েক দিন ধরে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম ঈদের আগের দিন আরও এক দফা বেড়েছে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে। এর মাধ্যমে রোজার ভেতর পোল্ট্রি মুরগির দাম ৮২ শতাংশ পর্যন্ত বাড়ল। রোজার আগে পোল্ট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল।

লাইভস্টক

কয়েক দিন ধরে বাড়তে থাকা ব্রয়লার মুরগির দাম ঈদের আগের দিন আরও এক দফা বেড়েছে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে। এর মাধ্যমে রোজার ভেতর পোল্ট্রি মুরগির দাম ৮২ শতাংশ পর্যন্ত বাড়ল। রোজার আগে পোল্ট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের কারণে একদিকে পোল্ট্রি মুরগির চাহিদা বেড়েছে, অন্যদিকে সরবরাহ কমেছে। করোনার কারণে অনেক খামার মালিক নতুন করে উৎপাদনে যাননি, ফলে খামারে মুরগির পরিমাণ কমে গেছে। এমনকি অনেক খামার বন্ধও হয়ে গেছে। এ কারণে পোল্ট্রি মুরগির দাম বেড়েছে।

তারা বলছেন, ঈদের কারণে এখন পোল্ট্রি মুরগির চাহিদা বেশি। কিন্তু ঈদের পর এই চাহিদা থাকবে না। যে কারণে লোকসানের ভয়ে খামার মালিকদের একটি অংশ বড় ধরনের উৎপাদনে যাচ্ছে না। তারা সীমিত আকারে উৎপাদনে গিয়ে বাজার ধরে রাখছেন। এ কারণে ঈদের পর চাহিদা কমলেও পোল্ট্রির দাম নাও কমতে পারে।

রোববার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পোল্ট্রি মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, যা গতকাল ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। অর্থাৎ একদিনে পোল্ট্রি মুরগির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

পোল্ট্রি মুরগির দাম বাড়লেও লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা।

খিলগাঁওয়ে ভ্যানে ২০০ টাকা কেজিতে পোল্ট্রি মুরগি বিক্রি করা মিঠু বলেন, গতকাল ১৮০ টাকা কেজি মুরগি বিক্রি করেছি। আজ পাইকারি বাজারে গিয়ে দেখি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। বাড়তি দামে কেনার কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছি।

তিনি বলেন, ঈদের কারণেই পোল্ট্রি মুরগির এই দাম বেড়েছে। কাল ঈদ হওয়ার কারণে আজ পাইকারি বাজারে মুরগির পরিমাণ তুলনামূলক কম ছিল। তাছাড়া খামারেও কয়েকদিন ধরে মুরগি কম। যে কারণে দাম বেড়েই চলছে। তবে আমাদের ধারণা ঈদের পর দাম কিছুটা কমবে। কারণ তখন মুরগির চাহিদা কমবে।

খিলগাঁওয়ের ব্যবসায়ী আজিজুর রহমান বলেন, আমাদের মুরগি দুদিন আগে কেনা। আমরা আগের দামেই অর্থাৎ ১৮০ টাকা কেজি বিক্রি করছি। ঈদের পর কয়েকদিন মুরগির চাহিদা কম থাকবে, এ কারণে নতুন করে মুরগি আনিনি। বাজার পরিস্থিতি বুঝে এরপর মুরগি আনব।

তিনি বলেন, ঈদের মূল বিক্রি আগেই হয়ে গেছে। আজ বিক্রির পরিমাণ কম। মাঝে মধ্যে কিছু ক্রেতা আসছেন। পোল্ট্রির দাম বেশি হওয়ায় ক্রেতাদের কেউ কেউ লাল লেয়ার কিনি নিয়ে যাচ্ছেন। তবে যারা পোল্ট্রির মাংস পছন্দ করেন, দাম বড়ার পরও তারা পোল্ট্রি মুরগিই কিনছেন।

মালিবাগ হাজিপাড়ায় ১৯০ টাকা কেজি পোল্ট্রি মুরগি বিক্রি করা বাবু বলেন, আগে যে মুরগি এনেছিলাম তার সবই কাল বিক্রি হয়ে গেছে। কাল ঈদ হওয়ার কারণে আজ অল্প কিছু মুরগি এনেছি। কিন্তু বিক্রি তেমন একটা হচ্ছে না। মনে হচ্ছে কিছু মুরগি থেকে যাবে। আবার ভাগ্য ভালো হলে বিকেলের মধ্যে বিক্রি হয়ে যেতে পারে।

এমএএস/বিএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()