সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কাদাকনাথ মুরগি বদলে দিয়েছে শিরিনার জীবন

শিরিনা প্রায় আট-দশ বছর আগে পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছিলেন। এতে লাভের মুখ যেমন দেখছেন, পাশাপাশি লোকসানের পরিমাণও কম নয়। তার পোল্ট্রিতে এখনো লেয়ার, ব্রয়লার, টাইগার, টার্কিসহ নানা জাতের মুরগি রয়েছে।

লাইভস্টক

শিরিনা প্রায় আট-দশ বছর আগে পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছিলেন। এতে লাভের মুখ যেমন দেখছেন, পাশাপাশি লোকসানের পরিমাণও কম নয়। তার পোল্ট্রিতে এখনো লেয়ার, ব্রয়লার, টাইগার, টার্কিসহ নানা জাতের মুরগি রয়েছে।

সে হিসেবে মুরগি পালনে শিরিনার অভিজ্ঞতা কম নয়। নানা জাতের মুরগির খামার করেই তিনি সংসারে স্বচ্ছলতা এনেছেন। এদিকে প্রায় দুই বছর আগে খোঁজ পান কালো রঙের কাদাকনাথ মুরগির। এই মুরগির খামারই এখন লাভজনক। আর তাই তো কাদাকনাথ মুরগি পালনে বদলে গেছে শিরিনার জীবন।

ভারতের মধ্য প্রদেশের ওষুধি গুণসম্পন্ন মুরগি হিসেবে পরিচিত 'কাদাকনাথ' এখন বাংলাদেশের সবচেয়ে দামি মুরগির তালিকায় স্থান পেয়েছে। কালো রঙের ওই জাতের মুরগি কাদাকনাথের খামার এখন রাজশাহীর বাগমারায়। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের গৃহবধূ শিরিনা নিজ বাড়িতে ওই মুরগির খামার গড়ে তুলেছেন। এ কাজে তাকে সহযোগিতা করছেন স্বামী ও দুই ছেলে।

> আরও পড়ুন- কিভাবে ডিম পাড়া হাঁস পালন করবেন

জানা যায়, এ জাতের মুরগির আদি নিবাস ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। সেখানে এটাকে বলা হয় 'আয়্যাম কেমানি'। ভারতের মধ্য প্রদেশে কাদাকনাথ 'কালোমাসি' বা 'কড়কনাথ' নামে পরিচিত। এ মুরগির হাড়, মাংস, জিব, নখ পর্যন্ত কুচকুচে কালো। খাদ্য তালিকায় এর মাংস সুস্বাদু, ওষুধি গুণসম্পন্ন ও দামি। এর ডিম ও বাচ্চা বিক্রি করেও বেশি লাভবান হওয়া যায়।

নারী উদ্যোক্তা শিরিনা জানান, এ জাতের মুরগির ডিম থেকে ২১ দিনে বাচ্চা জন্ম নেয়। তিনি নরসিংদী থেকে ৮শ' টাকা করে ২২টি মুরগির বাচ্চা কিনে আনেন। নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করেন তিনি। এ ২২টি মুরগির ডিম থেকে এখন শিরিনার খামারে রয়েছে ২৫০টি বাচ্চা। প্রতি সপ্তাহে ৮০-১শ'টি নতুন বাচ্চা যোগ হচ্ছে।

শিরিনা জানান, গত ২ মাস যাবৎ তিনি বাচ্চা বিক্রি আরম্ভ করেছেন। ১ মাস বয়সি বাচ্চার দাম ৭-৮শ' টাকা, দেড় মাস বাচ্চার দাম ১ হাজার টাকা, ২ মাসের বাচ্চার দাম ১২০০-১৫০০ টাকা। এ জাতের মুরগির খাবার খরচ খুবই কম। এর পুষ্টি উপাদান ও রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সব মুরগির চেয়ে বহুগুণে বেশি।

> আরও পড়ুন- কেন কবুতর পালন করবেন

বর্তমান পোল্ট্রি শিল্পে মন্দা বিরাজ করলেও তিনি আশা করেন কাদাকনাথ পালনের মাধ্যমেই বেশি লাভবান হবেন। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এর প্রসার ব্যাপকভাবে বাড়াতে পারবেন। তার খামারে নতুন প্রজাতির মুরগি দেখতে প্রতিদিনই ভিড় লক্ষ্য করা যায়। মুরগি ও বাচ্চা কিনতে ০১৩০২৪৬৪৬৩১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()