সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

জাম খাওয়ার সময় যে ৫ বিষয়ে সাবধান থাকবেন

গ্রীষ্মে অল্প কিছুদিনের জন্য পাওয়া যায় জাম। সুস্বাদু এই ফলটি খেতে শুরু করলে যেন থামাই কঠিন হয়ে পড়ে। স্বাদের সঙ্গে জামে থাকা বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

ফল

গ্রীষ্মে অল্প কিছুদিনের জন্য পাওয়া যায় জাম। সুস্বাদু এই ফলটি খেতে শুরু করলে যেন থামাই কঠিন হয়ে পড়ে। স্বাদের সঙ্গে জামে থাকা বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া এতে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য।

এমনকি জামে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপদান হাড় ও দাঁত মজবুত করে। এছাড়া ক্যানসার প্রতিরোধ, রক্ত পরিশোধন, বিভিন্ন সংক্রমণ রোধেও সাহায্য করে জাম। এত সব গুণাগুণ থাকার পরও এই ফল বেশি খেলে শরীর খারাপ করতে পারে। তবে শুধু বেশি খাওয়া নয়, জামের আগে-পরে কী খাচ্ছেন, সেদিনেও খেয়াল রাখা দরকার।

স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি শটস–এ পুষ্টিবিদরা জানিয়েছেন, জাম খাওয়ার সময় কোন ৫টি ভুল থেকে সাবধান থাকতে হবে-

জাম খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার পরপরই পানি পান করলে হজমে সমস্যা হতে পারে। তাই জাম খাওয়ার কমপক্ষে ৩০ মিনিট পর পানি পান করুন।

জাম খাওয়ার সঙ্গে হলুদ একসঙ্গে গ্রহণ করা শরীরের জন্য মারাত্মক হতে পারে। হলুদের কারকুমিন ও জামের অম্লতা পেটে গ্যাস, বদহজম বা অ্যাসিডিটি তৈরি করতে পারে। জাম ও হলুদ, দুটিই রক্ত পাতলা করতে সাহায্য করে, তাই যারা ব্লাড থিনার খান তাদের জন্য রক্তপাতের ঝুঁকি বাড়ে। এসব সমস্যা এড়াতে পুষ্টিবিদরা জাম খাওয়ার পর হলুদযুক্ত যেকোনো খাবার এড়িয়ে চলতে বলেন।

সকালে খালি পেটে জাম খেলে গ্যাস্ট্রিক, অম্বল ও হজমজনিত সমস্যা হতে পারে। তাই ভরাপেটে জাম খাওয়াই ভালো।

জাম খাওয়ার পর দুধ, দই বা পনির জাতীয় দুগ্ধজাত খাবার খাওয়া বিপজ্জনক হতে পারে। জাম খাওয়ার পর দুধ বা দই খেলে কিছু মানুষের হজমে সমস্যা হতে পারে। জামে থাকা ট্যানিন ও অ্যাসিডিক উপাদান দুধের প্রোটিনের সাথে বিক্রিয়া করে পেটে ভারীভাব, গ্যাস বা অ্যাসিডিটি তৈরি করতে পারে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড জামের অম্লতার সাথে মিশে পেট ফাঁপা বা ডায়রিয়াও ঘটাতে পারে। কিছু ক্ষেত্রে জামের ট্যানিন দুধের ক্যালসিয়াম ও আয়রন শোষণে বাধা দেয়। তবে এগুলো সাধারণত মৃদু ও ব্যক্তিভেদে হয়। যাদের পাকস্থলী সংবেদনশীল বা ল্যাকটোজ অসহিষ্ণুতা আছে, তাদের এড়ানো উচিত। সমস্যা এড়াতে জাম ও দুধের মধ্যে ৩০-৬০ মিনিট ব্যবধান রাখা ভালো। আয়ুর্বেদে এই সংমিশ্রণ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

অনেকে খাওয়ার সঙ্গে আচার খেতে অভ্যস্ত, কিন্তু জাম খাওয়ার পর আচারের মতো টক বা মসলাযুক্ত খাবার গ্রহণ শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে দেখা দিতে পারে অম্বল ও বদহজম।

জাম খাওয়ার সময় অনেকেই এই ভুলগুলো করে ফেলেন। এসব ভুলের ফলে হতে পারে গ্যাস্ট্রিক, অম্বল থেকে শুরু করে গুরুতর পেটের অসুস্থতা। তাই জাম খাওয়ার সময় এই সাধারণ সতর্কতাগুলো মেনে চললেই বিনা ভোগান্তিতে উপভোগ করা যাবে এর পুষ্টিগুণ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()