সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

ইউরোপে যাচ্ছে যশোরের হিমসাগর

প্রথমবারের মতো ইউরোপে যাচ্ছে যশোরের শার্শার বিষমুক্ত হিমসাগর। রোববার (১৪ মে) দুপুরে উপজেলার বাইকোলা গ্রামের আবু নাঈমের বাগান থেকে এক টন আম ইউরোপে রপ্তানির জন্য সংগ্রহ করা হয়।

ফল

প্রথমবারের মতো ইউরোপে যাচ্ছে যশোরের শার্শার বিষমুক্ত হিমসাগর। রোববার (১৪ মে) দুপুরে উপজেলার বাইকোলা গ্রামের আবু নাঈমের বাগান থেকে এক টন আম ইউরোপে রপ্তানির জন্য সংগ্রহ করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফরহাদ শরিফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হাদিউজ্জামান শাহিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর যাচ্ছে সুইডেনে

এ বিষয়ে কৃষক আবু নাঈম জানান, প্রথম দফায় এক টন হিমসাগর আম ইউরোপে রপ্তানির জন্য বিক্রি হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আরও অর্ডার পাবো।

তিনি আরও জানান, আমার বাগান থেকে প্রথম আম সুইডেনে গেলেও পর্যায়ক্রমে জার্মান, ফ্রান্স, ইতালিসহ ইংল্যান্ডে বাজারজাতের কথা রয়েছে।

এসিআই লজিস্টিকের প্রতিনিধি হাদিউজ্জামান শাহিন জানান, অধিকাংশ স্থানীয় ব্যবসায়ীরা এসব কৃষকদের কাছ থেকে মণে ৮ কেজি কম দেখিয়ে আম কিনে। পাশাপাশি বিভিন্ন দুর্যোগের দোহাই দিয়ে কৃষকদের জিম্মি করে। এটা থেকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার জানান, এ বছর উপজেলায় ৯ হাজার হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। প্রথমবারের মতো এবার শার্শা থেকে হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ন্যাংড়া ও আম্রপালিসহ বিভিন্ন জাতের ১০০ টন আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হবে।

উপজেলায় গত ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, খিরসরাই, বৈশাখীসহ বিভিন্ন প্রজাতির আম পাড়া শুরু হয়ে। ১০ মে থেকে পাড়া শুরু হয়েছে হিমসাগর আম। এছাড়া ১ জুন থেকে শুরু হবে আমের রাজা ল্যাংড়া আম পাড়া।

মো. জামাল হোসেন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()