সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ইসরায়েলি খেজুর চিনবেন কীভাবে?

রমজানে ইফতারের টেবিলে খেজুর শুধু একটি ফল নয়, বরং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে সম্প্রতি বিশ্ববাজারে বিক্রি হওয়া কিছু খেজুরের প্রকৃত উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে বিক্রিত বহুল জনপ্রিয় মেডজুল খেজুরের অধিকাংশই ইসরায়েলি পণ্য, যা চাষ করা হয় দ

ফল

রমজানে ইফতারের টেবিলে খেজুর শুধু একটি ফল নয়, বরং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে সম্প্রতি বিশ্ববাজারে বিক্রি হওয়া কিছু খেজুরের প্রকৃত উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, বিশ্বজুড়ে বিক্রিত বহুল জনপ্রিয় মেডজুল খেজুরের অধিকাংশই ইসরায়েলি পণ্য, যা চাষ করা হয় দখল করা ফিলিস্তিনি ভূমিতে।

খবরে বলা হয়, ইসরায়েলি কোম্পানিগুলো দখল করা পশ্চিম তীরের বসতিতে উৎপাদিত খেজুর কখনো 'মেড ইন ওয়েস্ট ব্যাংক' ফিলিস্তিনি পণ্য ইঙ্গিত করে এমন মোড়কে বাজারজাত করছে। ইউরোপ ও আরব বিশ্বে বয়কট কর্মসূচি জোরদার হওয়ার পর এই প্রবণতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

মিশরভিত্তিক আল-গাদ টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখা যায়, আগে 'মেড ইন ইসরায়েল' লেখা বাক্সে বিক্রি হওয়া পণ্য পরে নতুন মোড়কে স্থানীয় উৎপাদন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন>>পরিচয় লুকিয়ে ভিন্ন লেবেলে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুরমেডজুল খেজুরের ৫০ শতাংশই ইসরায়েলি, চাষ দখল করা ভূমিতেরমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতায়

দখল করা ভূমিতে চাষ করায় ইসরায়েলি এসব মেডজুল খেজুর বেশিরভাগ ক্ষেত্রেই পরিচয় লুকিয়ে বিভিন্ন দেশে পাঠানো হয়। এর প্যাকেজিংয়ে কখনো শুধু 'ইসরায়েলি পণ্য' অথবা 'জর্ডান উপত্যকার পণ্য' হিসেবে উল্লেখ করা হয়। অথচ বাস্তবে সেগুলো দখল করা অবৈধ জমির ফসল। আর এই ব্যবসার পুরো মুনাফা যায় ইসরায়েলের কাছে।

এসব ইসরায়েলি মেডজুল খেজুর যুক্তরাষ্ট্র, ইউরোপ, আরব দেশগুলোসহ প্রায় সারা বিশ্বেই রপ্তানি হয়।

জর্ডান উপত্যকা ও মৃত সাগর অববাহিকার আবহাওয়া প্রায় একই ধরনের হওয়ায় খেজুরের রং, আকার ও গঠন কাছাকাছি হয়। ফিলিস্তিনি বিক্রেতা মোহাম্মদ কায়েদ সালিম বলেন, 'এসব খেজুর দেখতে প্রায় একই ধরনের।'

ফিলিস্তিনি পাম ও ডেটস কাউন্সিলের প্রধান ইব্রাহিম দায়ীক জানান, রপ্তানি করা ফিলিস্তিনি পণ্যে সাধারণত ৬২৫ দিয়ে শুরু হওয়া বারকোড এবং 'প্রোডাক্ট অব প্যালেস্টাইন' লেখা থাকে। ইসরায়েলি পণ্যে সাধারণত ৭২৯ দিয়ে শুরু হওয়া বারকোড দেখা যায়, কখনো ৮৭১-ও থাকতে পারে।

তবে তিনি সতর্ক করেন, কিছু কোম্পানি নতুন কার্টনে ভরে বা ডিস্ট্রিবিউটরের নাম বদলে চিহ্ন মুছে ফেলতে পারে। ফলে নির্ভরযোগ্য নথি ও ট্র্যাকিং ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ উপায়।

ফিলিস্তিনি কৃষি সংস্থাগুলোর মতে, তাদের এবং ইসরায়েলের উৎপাদন পদ্ধতিতেও পার্থক্য আছে। ফিলিস্তিনি খেজুরে ঝরনা ও বিশুদ্ধ কূপের পানি ব্যবহার করা হয়। আর ইসরায়েলি বসতিতে উৎপাদিত খেজুরে পুনর্ব্যবহৃত বর্জ্য পানি সেচে ব্যবহৃত হয়, যা স্বাদ ও পুষ্টিগুণে প্রভাব ফেলতে পারে।

হ্যাঁ! আপনি অনেক সময় খালি চোখেই ইসরায়েলি এবং ফিলিস্তিনি খেজুরের পার্থক্য ধরতে পারবেন।

বাহ্যিক গঠন

ফিলিস্তিনি খেজুর সাধারণত প্রাকৃতিক মধুর মতো হালকা রঙের এবং আকারে মাঝারি হয়। এর চামড়া পাতলা এবং মাংসল অংশটি বেশ নরম ও রসালো হয়।

ইসরায়েলি খেজুর সাধারণত ফিলিস্তিনি খেজুরের তুলনায় বেশি গাঢ় রঙের এবং আকারে অনেক সময় বড় হয়।

পানির উৎসের প্রভাব

ফিলিস্তিনি খেজুরের গাছগুলো মূলত প্রাকৃতিক ঝরনা এবং পরিষ্কার কূপের পানিতে সেচ দেওয়া হয়, ফলে এর স্বাদ প্রাকৃতিক ও মিষ্টি হয়।

অন্যদিকে, ইসরায়েলি বসতিগুলোতে চাষ করা খেজুর অনেক সময় রিসাইকেল করা বা পরিশোধিত বর্জ্য পানিতে সেচ দেওয়া হয়, যা খেজুরের পুষ্টিগুণ ও স্বাদে প্রভাব ফেলতে পারে।

কালো দাগ

আল-জাজিরার তথ্যমতে, ইসরায়েলের দখল করা ভূমিতে অপরিশোধিত পানি ব্যবহার করায় সেখানে উৎপাদিত খেজুরের বিচির গায়ে কালো দাগ থাকতে পারে। সাধারণত, বিশুদ্ধ পানির চাষে উৎপাদিত ফিলিস্তিনি খেজুরে এ ধরনের দাগ থাকে না।

সূত্র: আল-জাজিরা, প্যালেস্টাইন ক্রনিক্যালকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()