সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

ফল

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে ক্যাম্পাসে এ আয়োজন করে সংগঠনটি।

আয়োজনে শিশুদের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, ড্রাগন, কলা, পেঁপে, আঙুর, চেরি, আমড়াসহ প্রায় ২০ ধরনের ফল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, 'আমরা সমাজের প্রতিনিধি ক্ষুদ্র পরিসরে কাজ করে যাচ্ছি। শুধু একটি দিন নয়, আমরা চাই সারাবছরই এদের নিয়ে ভাবুক সমাজ।'

সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, 'এই ছোট্ট উৎসবের মাধ্যমে আমরা চাই, শিশুদের মাঝে একটুখানি হাসি ফুটুক। এই আয়োজন তাদের অনুপ্রাণিত করুক সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে। সমাজের সবার উচিত এই শিশুদের পাশে দাঁড়ানো।'

এসময় সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, সাবেক সভাপতি আব্দুল্লাহ পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

'থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত' স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি'র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

ইরফান উল্লাহ/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()