সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ইফতারে মিষ্টি খাবারের পরিবর্তে ডায়াবেটিস রোগীরা যা খাবেন

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। একবার রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে রাখা বেশ মুশকিল। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে মিষ্টিজাতীয় সব খাবারের পাশাপাশি কর্বোহাইড্রেটসহ প্রাকৃতিক চিনি আছে এমন ফল খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হয়।

ফল

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। একবার রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে রাখা বেশ মুশকিল। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় পরিবর্তন আনা জরুরি। এক্ষেত্রে মিষ্টিজাতীয় সব খাবারের পাশাপাশি কর্বোহাইড্রেটসহ প্রাকৃতিক চিনি আছে এমন ফল খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হয়।

তবে আফসোসের বিষয় হলো, বেশিরভাগ ডায়াবেটিস রোগীর মধ্যেই মিষ্টি খাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেক রোগীই মিষ্টি খাওয়ার লোভ সামলাতে না পেরে খেয়েও ফেলেন। পরবর্তী সময়ে দেখা যায় রক্তে শর্করার পরিমাণ হঠাৎ করেই বেড়ে গেছে। এ সমস্যার সমাধানে একটু ধৈর্য ধরতে হবে।

চিনি মেশানো খাবার শুধু ডায়াবেটিস নয় বরং হৃদরোগ, স্থূলতাসহ নানা রোগের কারণ। তাই যখনই মুখ মিষ্টি করার তীব্র ইচ্ছা জাগবে, তখন স্বাস্থ্যকর খাবার বেছে নিন। জেনে নিন মিষ্টি খাওয়া ইচ্ছে হলে কোন কোন খাবার খাবেন-

আরও পড়ুন

সব ধরনের ফলেই কমবেশি প্রাকৃতিক চিনি আছে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। এতে স্বাস্থ্য ও স্বাদ দু'টোই রক্ষা হবে। তাই যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই একটি ফল হাতে তুলে নিন। তবে বেশি মিষ্টিজাতীয় ফল খাওয়া যাবে না।

দুধ বা দইয়ে চিনি দিয়ে খেতে ইচ্ছে করলে মধু ব্যবহার করুন। এতে স্বাস্থ্যের ক্ষতি না করেই মিষ্টিমুখ করতে পারবেন। তবে অতিরিক্ত মধু খাওয়া এড়িয়ে চলুন।

বিভিন্ন শরবতে চিনির বদলে গুড় ব্যবহার করতে পারেন। চিনির চেয়ে গুড়ে ক্ষতির মাত্রা অনেকটাই কম। আর গুড় কম প্রসেসড। তাই সামান্য গুড় খেয়েও মিষ্টি খাওয়ার প্রবণতা কমাতে পারেন। তবে যে উপায়েই মিষ্টি খাওয়ার ইচ্ছে পূরণ করুন না, তার আগে মেপে দেখুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না।

উচ্চ মাত্রায় ডায়াবেটিস থাকাকালীন যে কোনো ধরনের মিষ্টি খাবার এড়িয়ে চলুন। আর অবশ্যই শরীরচর্চা করে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে হবে। তাহলে আর রক্তে শর্করার মাত্রা বাড়ার ঝুঁকি থাকবে না। ডায়াবেটিস রোগীকে অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()