সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

যেভাবে সফল হলেন ‘কমলা ফারুক’

আমাদের দেশে কমলা চাষ নিয়ে কৃষি বিশেষজ্ঞদের মনে দীর্ঘদিন ধরে সংশয় ছিল। তবে সে সংশয় দূর করে দিয়েছেন চুয়াডাঙ্গার ওমর ফারুক। পাহাড়ি এলাকার পরিবর্তে সমতল জমিতে কমলা চাষে সফল হয়েছ

আমাদের দেশে কমলা চাষ নিয়ে কৃষি বিশেষজ্ঞদের মনে দীর্ঘদিন ধরে সংশয় ছিল। তবে সে সংশয় দূর করে দিয়েছেন চুয়াডাঙ্গার ওমর ফারুক। পাহাড়ি এলাকার পরিবর্তে সমতল জমিতে কমলা চাষে সফল হয়েছেন তিনি। সুমিষ্ট চায়না কমলা উৎপাদিত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরে। ওমর ফারুকের কমলা দেখতে প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থী আসেন। নার্সারি মালিক ফারুক এখন ‘কমলা ফারুক’ নামে পরিচিতি পেয়েছেন।

উপজেলার রায়পুর ইউনিয়নের নিধিকুন্ড গ্রামের ওমর ফারুক জানান, তিনি মূলত একজন ক্ষুদ্র নার্সারি ব্যবসায়ী। অনেকটা আগ্রহের বশে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে নিধিকুন্ড গ্রামের মাঠে নিজের ১ বিঘা জমিতে চায়না কমলার বাগান করেন। ১০০টি চারা ধরে এক বিঘায়। পরিচর্যার পর ২ বছরের মাথায় ২০১৮ সালের নভেম্বরে গাছে কমলা ধরে। এ কমলা অবিকল চায়না কমলার মত দেখতে। রং ও স্বাদ একই রকম।

ফারুক জানান, ওই বছর তিনি আড়াই লাখ টাকার কমলা বিক্রি করেন। বাণিজ্যিকভাবে বাগান গড়ার জন্য ৩০ হাজার কলম চারা বাঁধেন। এ বছর প্রতিটি গাছে গড়ে ৫০-৫৫ কেজি করে কমলা ধরেছে। গাছে থোকায়-থোকায় ঝুলছে কেবল কমলা আর কমলা। ওমর ফারুকের কমলা বাগানের এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মিডিয়া কর্মী, আগ্রহী চাষি ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় কমলা বাগানে লেগেই আছে।

ওমর ফারুক আরও জানান, কমলা চাষে খরচ অত্যন্ত কম। এ বছর তিনি ৮ লাখ টাকার কমলা বিক্রি করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। দর্শনার্থীদের দেখার জন্য কমলা গাছেই রেখে দিয়েছেন। খেতে দিচ্ছেন কমলা। এতে তারা খুশি হয়ে কিনে নিয়ে যাচ্ছেন কমলার চারা। অনেকেই বাগান তৈরির জন্য দিচ্ছেন চারার অর্ডার। প্রতি পিচ চারা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত দেড় মাসে ১৪ লাখ টাকার চারা বিক্রি করেছেন। এখনো ১৬ লাখ টাকার চারা বিক্রি হবে।

ওমর ফারুক আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কেবল পাহাড় নয়; প্রযুক্তি ব্যবহার করে সমতল জমিতেও সুমিষ্ট কমলার চাষ সম্ভব। বিদেশ থেকে কমলা আমদানির দিন শেষ হতে চলেছে। বাণিজ্যিকভাবে বাগান করলে দেশীয় কমলা দিয়ে বাৎসরিক চাহিদা মেটানো সম্ভব।’

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘কৃষি বিভাগ থেকে ওমর ফারুককে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগ্রহী কমলা চাষিদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)