সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

হবিগঞ্জে চিতা বিড়াল হত্যায় শতাধিক ব্যক্তির নামে মামলা

হবিগঞ্জের চুনারুঘাটে থামছে না বন্যপ্রাণী হত্যা। বাঘ মনে করে এবার একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।

পরিবেশ

হবিগঞ্জের চুনারুঘাটে থামছে না বন্যপ্রাণী হত্যা। বাঘ মনে করে এবার একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।

শনিবার (২২ জানুয়ারি) রাতে চুনারুঘাট থানায় মামলাটি করা হয়। এর আগে হত্যা করা হয় একটি শেয়াল।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কচুয়া গ্রামের পাশে একটি ঝোপে কয়েকজন চিতা বিড়ালটিকে দেখতে পান। এটিকে বাঘের বাচ্চা বলে এলাকায় প্রচার করেন অনেকে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া করে বিড়ালটি। একপর্যায়ে বিড়ালটিকে পিটিয়ে হত্যার পর তারা উল্লাস করেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, অনেকে এটিকে মেছো বিড়ালও নামেও ডাকেন। কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে 'চিতা বিড়াল'। বিরল প্রজাতির প্রাণীটি এখন প্রায় বিলুপ্তির পথে। হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলে কিছুসংখ্যক চিতা বিড়ালের দেখা মিলে। এটি কখনো মানুষকে আক্রমণ করে না।

তিনি আরও জানান, এর আগে ৯ জানুয়ারি তারা একটি শেয়ালকে পিটিয়ে হত্যা করেন। ১৩ জানুয়ারি তারা বিরল প্রজাতির একটি গন্ধগোকুলকে ধরে নিয়ে আসেন। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করি। চিতা বিড়াল হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, যেহেতু স্থানীয়রা আতঙ্কিত হয়েই বন্যপ্রাণী ধরছে এবং মারছে সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()