মৎস্যচাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক, ২৬ জনের নামে মামলা
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ এবং চারজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।








