সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাটে লোক আসে, দেখে, দাম জেনে চলে যায়

পিরোজপুরের জমে উঠেছে পশুর হাট। তবে পশুর হাটে উপচে পড়া ভিড় থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। দামও পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতদিন ধরে কষ্ট করে বড় করা পশু কম দামে বিক্রি করে লোকসানে পড়ার আশঙ্কা অনেক খামারির।

লাইভস্টক

পিরোজপুরের জমে উঠেছে পশুর হাট। তবে পশুর হাটে উপচে পড়া ভিড় থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা নেই। দামও পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতদিন ধরে কষ্ট করে বড় করা পশু কম দামে বিক্রি করে লোকসানে পড়ার আশঙ্কা অনেক খামারির।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীঘিরজান পশুর হাটে সরজমিনে দেখা যায়, পশুর হাটটি জমে উঠেছে। হাটের কানায় কানায় পরিপূর্ণ ক্রেতা বিক্রেতা। জেলার সব থেকে বড় হাট হওয়ায় অধিকাংশ ক্রেতা এই হাট থেকে পশু কিনে থাকেন। হাটে জেলার আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও ট্রাক ভরে গরু নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। ছোট বড় সব ধরনের কোরবানির পশুর পসরা সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় আছেন বিক্রেতারা। পশুর সারি, উচ্চস্বরে হাঁক-ডাক সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। কিন্তু এতসব আয়োজনের মাঝেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। ফলে দিন শেষে বিক্রি কম এবং ক্রেতারা পশুর দাম কম বলায় দুশ্চিন্তায় খামারি ও ব্যবাসায়ীরা। তবে বাজার পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে আছে প্রশাসন।

‎খামারিদের অভিযোগ, বছরজুড়ে কষ্ট করে বড় করেছি কোরবানির গরু। খাবার, চিকিৎসা, পরিচর্যা সব কিছুতেই প্রচুর খরচ হয়েছে। কিন্তু এখন হাটে গরুর প্রকৃত দাম পাচ্ছি না। লোক আসে, দেখে, দাম জেনে চলে যায়।

এদিকে ক্রেতারা বলছেন, তারা এখনো বাজার যাচাই করছেন। ঈদের আরও দু'দিন বাকি থাকায় অনেকে অপেক্ষায় আছেন, দাম আরও কিছুটা কমে গেলে পশু কিনবেন।

পিরোজপুর জেলায় ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি থাকায় দুশ্চিন্তায় আছে বড় গরুর বিক্রেতারা। দরদামে না মেলায় পরের হাটের জন্য অপেক্ষা করছেন অনেক খামারি ও মৌসুমি ব্যবসায়ীরা।‎

‎মৌসুমি গরু ব্যবসায়ী কেরামত আলী বলেন, আমি বাগেরহাট চিতলমারী থেকে দশটি গরু এনেছি। এ বছর কোরবানিতে ৩০ লাখ টাকা নিয়ে ব্যবসায় নেমেছি। কিন্তু গরুর দাম কম হওয়ায় অনেক ক্ষতির সম্মুখীন হব। গত বছর যে মানুষগুলো কোরবানি দিয়েছে এ বছর তার ৫০ শতাংশ লোক কোরবানি দিবে বলে মনে হয় না। হাটে দশটি গরু নিয়ে এলেও এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারিনি।

গরু ব্যবসায়ী লিটন কাজী বলেন, যে কয়টা গরু নিয়ে এসেছি একটিও বিক্রি করতে পারিনি, কাঙ্ক্ষিত দাম বলছে না ক্রেতারা। ক্রেতারা দাম জিজ্ঞেস করে চলে যায়, কিন্তু কেউ গরু কেনে না। এই বাজারে যদি বিক্রি করতে না পারি তাহলে পিরোজপুরের পাঁচপাড়া বাজারে নিয়ে যাব।

দিঘিরজান বাজারে গরু কিনতে আসে মসজিদের ইমাম জুবায়ের ইসলাম বলেন, পিরোজপুরের ভেতরে এটা সব থেকে বড় হাট। বেশ কয়েকটি গরু পছন্দ হয়েছে, দাম বলেছি কিন্তু বিক্রেতা বিক্রি করেনি। তবে এ বছর দাম মধ্যম পর্যায়ে রয়েছে।

দিঘিরজান বাজারের ইজারাদার মিজানুর রহমান শরিফ জাগো নিউজকে বলেন, এ বছর এই হাটে প্রচুর গরুর আমদানি হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় দাম কম। এখন পর্যন্ত অনেক গরু বিক্রি হয়েছে। প্রাণিসম্পদ দপ্তর থেকে পশুর জন্য হেল্প সেন্টার রাখা হয়েছে। যাতে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা করা যায়। হাটে ক্রেতা বিক্রেতার সঙ্গে প্রতারণা এড়াতে নিয়মিত নজরদারি ও জাল টাকা নির্ণয়ে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।‎পিরোজপুর জেলায় ছোট বড় সব মিলিয়ে প্রায় ৫৩ হাজার খামারে কোরবানির জন্য উৎপাদন হয়েছে ৪৬৭১৭টি বিভিন্ন জাতের পশু। জেলায় কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে ৪০২৫৭টি।

মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()