সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

হাকালুকিতে পাখি শিকারিদের বিষ টোপে মারা গেল ৫০০ হাঁস

মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকারি চক্রের বিষ টোপে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক ছয় পাখি শিকারিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

লাইভস্টক

মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকারি চক্রের বিষ টোপে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক ছয় পাখি শিকারিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাওরের বড়লেখা উপজেলার ইসলামপুর এলাকায় চোরা শিকারি চক্র বিষমিশ্রিত পাখিখাদ্য ছিটিয়ে রাখে। পরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসলামপুর গ্রামের দরিদ্র খামারি ইসলাম উদ্দিনের খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষ খেয়ে মারা যায়।

ইসলাম উদ্দিন জাগো নিউজকে জানান, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে তিনি হাঁসের খামার করেন। হাঁসগুলো প্রতিদিন সকালে তিনি হাওরের পলোভাঙ্গা বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে হাঁসগুলো আনতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। তার মধ্যে গুটিকয়েক হাঁস জীবিত। এ ঘটনায় তিনি চিহ্নিত শিকারিদের বিরুদ্ধে মামলা করবেন।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে পরিযায়ী পাখি আসে। এসব পাখি মারতে চোরা শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। প্রায় সবক'টি বিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য দেখা যায়। শিকারিরা বিকেলে হাওরের বিলগুলোতে বিষজাতীয় দ্রব্য মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। রাতে পরিযায়ী পাখি খাবারের সন্ধানে বিলের পাড়ে এসে বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়। পরে শিকারিরা মৃত পাখি জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে।

স্থানীয়রা আরও জানান, হাওরের প্রায় সব এলাকায় শিকারিদের দৌরাত্ম্য রয়েছে। তবে বড়লেখা উপজেলার ইসলামপুর, হাল্লা ও খুঁটাউরা এলাকায় সবচেয়ে বেশি পাখি শিকার হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জাগো নিউজকে জানান, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার দুই এসআই (উপ-পরিদর্শক) ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রকৃতপক্ষে কতটা হাঁস মারা গেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপন দে/এইচএ/পিআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()