সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

গতবছর যে গরুর দাম ছিল ৮০ হাজার, এবার তা ১ লাখ ২০

কোরবানির ঈদ উপলক্ষে পিরোজপুরে জমে উঠেছে পশুর হাট। ঈদ যত ঘনিয়ে আসছে জেলার হাটগুলোতে বেচাকেনার পরিমাণ ততই বাড়ছে। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

লাইভস্টক

কোরবানির ঈদ উপলক্ষে পিরোজপুরে জমে উঠেছে পশুর হাট। ঈদ যত ঘনিয়ে আসছে জেলার হাটগুলোতে বেচাকেনার পরিমাণ ততই বাড়ছে। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।

সরেজমিন জেলার হাটগুলো ঘুরে দেখা যায়, হাটে বিভিন্ন সাইজের গরু আসতে শুরু করেছে। ৪০ হাজার থেকে শুরু করে ৯ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন বিক্রেতারা।

জেলার অন্যতম বড় গরুর হাট পাঁচপাড়ার পশুর হাটে প্রায় ৮ মণ ওজনের গরু এনেছেন এক বিক্রেতা। ক্রেতারা গরুটির দাম দুই লাখ বললেও বিক্রেতা দাম হাঁকছেন আড়াই লাখ টাকা। তবে গতবছরের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বাড়ায় এবং পশু স্বল্পতার কারণে দাম বেশি।

আব্বাস আলী নামের একজন ক্রেতা জাগো নিউজকে বলেন, গতবছর যে গরু ৮০ হাজার টাকা পাওয়া গেছে, সেই গরুর দাম এ বছর ১ লাখ ২০ হাজার টাকা চাচ্ছেন ব্যাপারীরা।

ক্রেতা ছগির হোসেন বলেন, হাটে অনেক গরু তবে দাম অনেক বেশি। পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে।

তবে নাদিম সিকদার নামের একজন বিক্রেতা বলেন, গো-খাদ্যের দাম অনেক বেড়েছে। গরু লালন-পালনে খরচ বেশি হচ্ছে। ন্যায্য দাম না পেলে আমাদের লোকসান হবে। তবে গরুর দাম একটু বেশি হওয়ায় গতবছরের তুলনায় বিক্রি কম

জেলা পশুসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, কোরবানিতে এ বছর জেলায় ৪০ হাজার পশুর চাহিদা থাকলেও প্রস্তুত আছে ৩৫ হাজার।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()