সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

গরমে শরীর ঠান্ডা রাখে লিচু

গ্রীষ্মকাল মানেই রোদের তাপ, ক্লান্তি আর শরীরের পানিশূন্যতা। ঠিক এই সময়টায় বাজারে আসে একরাশ সুমিষ্ট, রসালো লিচু। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও লিচু অনন্য। তবে মিষ্টি এই ফলটি উপকারের পাশাপাশি কিছু সতর্কতা ছাড়াও খাওয়া ঠিক নয়। চলুন জেনে নেই গরমে লিচু খাওয়ার কার্যকরী কিছু টিপস; যেন শরীর থাকে সুস্থ, আর স্ব

ফল

গ্রীষ্মকাল মানেই রোদের তাপ, ক্লান্তি আর শরীরের পানিশূন্যতা। ঠিক এই সময়টায় বাজারে আসে একরাশ সুমিষ্ট, রসালো লিচু। শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও লিচু অনন্য। তবে মিষ্টি এই ফলটি উপকারের পাশাপাশি কিছু সতর্কতা ছাড়াও খাওয়া ঠিক নয়। চলুন জেনে নেই গরমে লিচু খাওয়ার কার্যকরী কিছু টিপস; যেন শরীর থাকে সুস্থ, আর স্বাদে থাকে প্রশান্তি।

>> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লিচু খানলিচুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত লিচু খেলে সহজে ঠান্ডা-সর্দি বা ইনফেকশন হয় না। গরমে যখন ভাইরাল জ্বর বা হিটস্ট্রোকের ঝুঁকি থাকে, তখন এই ফল হতে পারে সজীবতার চাবিকাঠি।

>> হজমে সাহায্য করেগরমে অনেকেরই হজমে সমস্যা দেখা দেয়। লিচুতে থাকা ডায়েটারি ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। বিকেলের নাস্তার সঙ্গে কয়েকটি লিচু খাওয়া যেতে পারে।

>> পানিশূন্যতা রোধে প্রাকৃতিক সমাধানলিচুর ৮০ ভাগই পানি। তাই তাপদাহে যখন ঘামে শরীর ক্লান্ত, তখন লিচু খাওয়া দারুণ উপকারী। এটি শরীরে তরল বজায় রাখে এবং ক্লান্তি দূর করে।

>> ত্বকের সৌন্দর্য রক্ষায় সহায়কলিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে সজীব রাখে এবং রোদে পোড়া ত্বক পুনরুদ্ধারে সাহায্য করে। রোজ সকালে ৫–৬টি লিচু খেলে ত্বকে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা।

>> হৃদরোগ প্রতিরোধে কার্যকরলিচুর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদযন্ত্রকে রাখে সচল। উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরাও পরিমিত লিচু খেতে পারেন।

>> মস্তিষ্ক সচল রাখেলিচুর ভিটামিন বি ও কপার নিউরনের কার্যকারিতা বাড়ায়, যা গরমে ক্লান্ত মস্তিষ্ককে সতেজ রাখতে সহায়ক। শিক্ষার্থী বা কর্মজীবীদের জন্য এটি একটি ভালো ন্যাচারাল বুস্টার হতে পারে।

কিছু জরুরি সতর্কতাখালি পেটে বেশি লিচু খাবেন না, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে। খালি পেটে লিচু খেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, যার ফলে জ্বর, দুর্বলতা এমনকি অজ্ঞান হওয়ার সম্ভাবনাও থাকে। লিচুতে প্রাকৃতিক চিনি বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে খাওয়াই নিরাপদ। রাসায়নিকযুক্ত বা অর্ধপাকা লিচু এড়িয়ে চলা উচিত, কারণ এটি পেটের সমস্যা তৈরি করতে পারে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()