সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচাবে যেসব খাবার

গরমের দিনে তাপমাত্রা যত বাড়ছে, ততই বাড়ছে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন ও ক্লান্তির মতো সমস্যার ঝুঁকি। বিশেষ করে দুপুরের কড়া রোদে বাইরে বের হলে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমিভাব কিংবা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

ফল

গরমের দিনে তাপমাত্রা যত বাড়ছে, ততই বাড়ছে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন ও ক্লান্তির মতো সমস্যার ঝুঁকি। বিশেষ করে দুপুরের কড়া রোদে বাইরে বের হলে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা, বমিভাব কিংবা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসকদের মতে, শুধু পানি পান করলেই হবে না, গরমকালে এমন খাবারও খেতে হবে যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে এবং পানির ঘাটতি পূরণ করে। কিছু প্রাকৃতিক ফল ও পানীয় রয়েছে, যেগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি হিট স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

তাই আসুন জেনে নেওয়া যাক, গরমে সুস্থ থাকতে কোন খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত-

গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি হলো তরমুজ। এতে প্রায় ৯০ শতাংশ পানি থাকে, যা শরীরের পানির ঘাটতি দ্রুত পূরণ করতে সাহায্য করে। তরমুজে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সতেজ রাখে এবং ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গরমে ক্লান্ত লাগলে ঠান্ডা তরমুজ শরীরকে দ্রুত স্বস্তি দিতে পারে।

গরমে ঘোল বা পাতলা টক দইয়ের শরবত অনেকের কাছেই স্বস্তির পানীয়। এটি শুধু শরীর ঠান্ডা রাখে না, হজমশক্তিও ভালো রাখে। ঘোলে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। পাশাপাশি এতে থাকা ইলেক্ট্রোলাইট শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দুপুরের খাবারের পর এক গ্লাস ঘোল গরমে শরীরকে অনেকটা আরাম দেয়।

শসায় প্রচুর পানি এবং ফাইবার থাকে। তাই গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এটি খুবই কার্যকর।শসা শরীরের অতিরিক্ত তাপ কমাতে সাহায্য করে এবং ত্বককেও সতেজ রাখে। সালাদ, স্যান্ডউইচ বা শুধু লবণ ছিটিয়ে খাওয়ার মাধ্যমেও এটি দৈনন্দিন খাবারে রাখা যায়।

ডাবের পানি গরমকালের অন্যতম সেরা প্রাকৃতিক পানীয়। এতে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামসহ বিভিন্ন প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে যে লবণ ও পানি বেরিয়ে যায়, ডাবের পানি তা পূরণ করতে সাহায্য করে। ফলে শরীর সতেজ থাকে এবং দুর্বলতাও কমে।

গরমের দিনে লেবুর পানি অনেকেরই প্রিয় পানীয়। এতে থাকা ভিটামিন সি শরীরকে সতেজ রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে।লেবুর পানি শরীরে পানির ভারসাম্য বজায় রাখে এবং অতিরিক্ত গরমে হওয়া অবসাদ দূর করতে সাহায্য করে। চাইলে এতে সামান্য লবণ ও চিনি মিশিয়ে ঘরোয়া ওআরএসের মতোও পান করা যায়।

বিশেষজ্ঞরা বলছেন, গরমে শুধু বেশি পানি পান করলেই হবে না। শরীর ঠান্ডা রাখে এমন ফল, সবজি ও পানীয় নিয়মিত খেতে হবে। এছাড়া দুপুরে অপ্রয়োজনে বাইরে বের হওয়া এড়িয়ে চলা, হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও জরুরি।

গরমের সময়ে সামান্য অসতর্কতাও বড় শারীরিক সমস্যার কারণ হতে পারে। তাই এই সময় শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাবার ও পানীয় নিয়মিত পানে হিট স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস, হেলথলাইন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()