সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন ইলিশ মাছের আচার

ইলিশের যে পদই রান্না করেন না কেন, খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তবে ইলিশ দিয়ে শুধু ভাপা, ভুনা বা ঝোলই নয়, আচারও রান্না করা যায়। এই আচার শুধু স্বাদেই নয়, খাবারে নতুনত্ব ও বৈচিত্র্যও আনে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবার আরও মুখরোচক হয়ে ওঠে। ইলিশের আচার দিয়ে প্রতিদিনের রান্নায় ভিন্নতা আনাও সম্ভব। এছাড়

মৎস্য

ইলিশের যে পদই রান্না করেন না কেন, খেতে কিন্তু সুস্বাদু লাগবে। তবে ইলিশ দিয়ে শুধু ভাপা, ভুনা বা ঝোলই নয়, আচারও রান্না করা যায়। এই আচার শুধু স্বাদেই নয়, খাবারে নতুনত্ব ও বৈচিত্র্যও আনে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবার আরও মুখরোচক হয়ে ওঠে। ইলিশের আচার দিয়ে প্রতিদিনের রান্নায় ভিন্নতা আনাও সম্ভব। এছাড়া এটি চাটনি বা অন্যান্য তরকারির বিকল্প হিসেবেও পরিবেশন করা যায়।

আসুন জেনে নেওয়া যাক ইলিশের আচার কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. ইলিশ মাছ আধা কেজি (ছোট টুকরো করা)২. সরিষার তেল ১ কাপ ৩. পেঁয়াজ কুচি ১ কাপ৪. রসুন কোয়া ২ টেবিল চামচ৫. আদা বাটা ১ চা চামচ৬. সরিষা বাটা ১ টেবিল চামচ৭. শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ ৮. হলুদ গুঁড়া আধা চা চামচ৯. জিরা গুঁড়া আধা চামচ১০. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ১১. ভিনেগার (সিরকা) ২ টেবিল চামচ ১২. কাঁচা মরিচ ৬টি১৩. আমের আচার ১ টেবিল চামচ (ঐচ্ছিক টকের জন্য) ১৪. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে সরিষার তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রঙে ভাজুন। এরপর আদা, রসুন, সরিষা বাটা, হলুদ, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষান। মসলা থেকে তেল ছেড়ে দিলে তাতে ভেজে রাখা মাছ এবং কাঁচা মরিচ দিয়ে দিন।

সামান্য ভিনেগার দিয়ে দিন যাতে আচার অনেকদিন ভালো থাকে। জিরা বা পাঁচফোড়নের গুঁড়া ছড়িয়ে একদম কম আঁচে ৫ থেকে ১০মিনিট রেখে দিন। তেল উপরে ভেসে উঠলে নামিয়ে ঠান্ডা করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে কাঁচের বয়ামে রাখুন। মাঝে মাঝে রোদে দিলে আচার আরও ভালো থাকবে।

আরও পড়ুন: চালতা দিয়ে ইলিশের টক ঝোল ইলিশ মাছের মালাইকারি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()