সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

গলায় লিচুর বিচি আটকে মারা গেলো শিশু

দিনাজপুরের বিরামপুরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ফল

দিনাজপুরের বিরামপুরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

সালমান ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো।

শিশুটির মা সাজেদা খাতুন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সালমান ও জীবন নামের আরেক শিশু বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর সে বাসায় ফিরে উদ্ভট আচরণ করতে থাকে। এসময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত দেয়। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে তার গলায় লিচুর বিচি আটকে আছে কি না এমন কিছু আমাদের জানানো হয়নি।

স্থানীয় পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে পরিবার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, শিশুটি গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে মারা গেছে।

মাহাবুর রহমান/এসআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()