সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

গাছে গাছে দুলছে মুকুল, আসতে শুরু করেছে গুটি

রাজশাহীতে গাছে গাছে দুলছে আমের মুকুল। কিছু গাছে এরই মাঝে আসতে শুরু করেছে গুটি। এবার রাজশাহীর ৮৫ ভাগ গাছে মুকুল আসছে।

ফল

রাজশাহীতে গাছে গাছে দুলছে আমের মুকুল। কিছু গাছে এরই মাঝে আসতে শুরু করেছে গুটি। এবার রাজশাহীর ৮৫ ভাগ গাছে মুকুল আসছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মুকুল কম আসলেও প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এতেই ভালো উৎপাদন হবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। এসব বাগন থেকে দুই লাখ ৬০ হাজার ১৬৪ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে। গত বছরে রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮.৮ হেক্টর জমিতে আমচাষ হয়েছিলো। এসব বাগন থেকে দুই লাখ ৬০ হাজার ছয় মেট্রিক টন আম উৎপাদন হয়। গত বছর আম থেকে আয় হয়েছিলো ১৫২৮ কোটি দুই লাখ ৯৯ হাজার ৭৭০ টাকা। চলতি বছরের ফেব্রুয়ারির শুরু থেকে আমের মুকুল আসা শুরু হয়েছে। মার্চের মাঝামাঝি পর্যন্ত মুকুল আসবে। এখন পর্যন্ত ৮৫ ভাগ গাছে মুকুল এসেছে।

এদিকে, রাজশাহীর বাঘা, চারঘাট ও নগরীরর বেশ কিছু এলাকার অগ্রিম জাতের আমের গাছে গুটি এসেছে। এসব গাছে গুটির যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এখনও বেশিরভাগ বাগানে আমের গুটি ফুটেনি। ফলে মুকুলের পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

রাজশাহীর বাঘা এলকার চাষি আব্দুল কাদির বলেন, কিছু গাছে গুটি এসেছে। তবে সব গাছে মুকুল এবার সেভাবে আসেনি। কিছু কুড়ি এখনও আছে। কিছু মুকুল ফুটতে পারে।

রাজশাহীর চারঘাট এলকার আম চাষি একরামুল হক বলেন, প্রতি বছরের মত এবারও যথা সময়ে আমের গুটি এসেছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সব গাছে গুটি আসবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্ততেরর উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, এবার ৮৫ ভাগ আম গাছে মুকুল এসছে। কিছু গাছে এরই মধ্যে গুটিও দেখা দিয়েছে। রাজশাহীতে এবার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়েছে। বাকিগুলোতে পর্যায়ক্রমে চলে আসবে। আমার আশা করছি মুকুল কম হলেও প্রাকৃতিক দুর্যোগ না হলে কম মুকুলেও ভালো উৎপাদন হবে। যেসব গাছে এখন গুটি এসছে সেগুলোকে একবার করে স্প্রে করতে পরামর্শ দিচ্ছি।

তবে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, বেশ কিছু গাছে একবার ভালো ফলন দিলেও পরেরবার আর ভালো ফলন হয় না। ফলে রাজশাহীতে গতবছর বেশ ভালো মুকুল এসছিলো। এবার গড়ে ৫৫ ভাগ গাছে মুকুল এসেছে। কিছু গাছে এখনও মুকুল আসবে। তবে সেটি খুব রেয়ার। যেসব গাছে গুটি দেখা দিয়েছে সেসব গাছে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। তবেই ক্ষতি কম হবে।

সাখাওয়াত হোসেন/এএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()