সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৮%বাতাস ৫ কিমি/ঘ

খাঁচায় বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ চাষ

মৎস্য উৎপাদনের বিবেচনায় বাংলাদেশের জলজ সম্পদ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস হলেও এখনও পর্যন্ত এই জলজ সম্পদকে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুষম উৎপাদনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়নি

মৎস্য উৎপাদনের বিবেচনায় বাংলাদেশের জলজ সম্পদ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস হলেও এখনও পর্যন্ত এই জলজ সম্পদকে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে সুষম উৎপাদনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হয়নি। উন্মুক্ত জলাশয় প্রধানত ব্যবস্থাপনা নির্ভর সম্পদ হওয়ায় বদ্ধ জলাশয়ের চেয়ে এক্ষেত্রে প্রযুক্তিগত চাষাবাদের বিষয়টিকে পূর্বে সেরূপ গুরুত্ব দেয়া হয়নি।

ইতোমধ্যে দেশের বদ্ধ জলাশয়সমূহ থেকে চাষাবাদের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেলেও তা দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর মৎস্য চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত নয় । এরূপ অবস্থায় সম্ভবনাময় আরও ক্ষেত্রকে চিহ্নিত করে ব্যবহারের আওতায় সহনশীল উৎপাদন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত না করা হলে চাহিদা ও সরবরাহের এই ব্যবধান দিন দিন বেড়েই চলবে ।

মুক্ত জলাশয় ব্যবস্থাপনার পাশাপাশি তাই উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদনে গুরুত্বারোপ করা হলে খাদ্য সরবরাহন ও অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে । এরূপ বিবেচনায় নদীতে খাঁচায় মাছ চাষ একটি উৎসাহজনক প্রযুক্তি।

অতি সনাতন কাল থেকে বাঁশ বা জালের তৈরি খাঁচায় মাছ লালন পালনের ইতিহাস থাকলেও সে সময়ে এময়ে এসবের লাভ লোকসানের হিসাব এতটা বিবেচ্য ছিল না । তবে চীন সাগরে ও ভারতে মহাসাগরে প্রায় ৩ যুগ পূর্ব থেকেই বাণিজ্যিক বিবেচনায় খাঁচায় মাছ চাষের প্রচলন শুরু হয়েছিল ।

বিগত কয়েক বছর ধরে আমাদের দেশেও বিভিন্ন নদ নদীতে খাঁচায় তেলাপিয়া চাষ হচ্ছে । কিন্তু দেশীয় প্রজাতির মাছ যেমন-পাবদা, গুলশা, মাগুর, শিং, ইত্যাদি খাঁচায় চাষের সম্ভাবত্য যাচাইয়েই লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউট, স্বাদুপানি কেন্দ্র , ময়মনসিংহ গবেষণা কার্যক্রম গ্রহণ করে ।

বিগত কয়েক বছর ধারাবাহিক গবেষণার পর খাঁচায় বিলুপ্তপ্রায় গুলশা মাছ চাষের লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে । সহনশীল ব্যবস্থাপনার মাধ্যমে ভাসমান খাঁচায় সুস্বাদু উচ্চমূল্যের বিলুপ্তপ্রায় গুলশা মাছ চাষ করা হলে তা মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির অভাব পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা যায় ।

নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মা ইলিশ রক্ষায় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সেল, তিন বছরে উৎপাদন ৫.৭১ থেকে ৫ লাখ টনে

বিএমইউর মতবিনিময় সভায় বক্তারা জানান, ইলিশ উৎপাদন ২০২২-২৩ সালের ৫.৭১ লাখ টন থেকে ২০২৪-২৫ সালে ৫ লাখ টনে নেমেছে; নিষেধাজ্ঞা কার্যকরে ফোকাল পারসন, ঘাটভিত্তিক সচেতনতা ও যৌথ গবেষণার সিদ্ধান্ত।

আজকের পত্রিকা৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় খুঁটো জালে ২ কেজির ইলিশ, নিলামে ৭ হাজার ২৫০ টাকা

বাংলার ঘাটসংলগ্ন সাগরে জেলে সোহেল খানের জালে ওঠা ইলিশটি মণপ্রতি ১ লাখ ৪৫ হাজার টাকা দরে কিনেছেন এক আড়তদার; বড় ইলিশ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন পবিপ্রবির এক মৎস্যবিজ্ঞানী।

দেশ রূপান্তর৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মায় ধরা পড়ল ১৭ কেজির পাঙাশ, নিলামে ৩৭ হাজার ৪০০ টাকা

গোয়ালন্দের মজলিশপুরে পদ্মার মোহনায় জেলে নিরঞ্জন হালদারের জালে ১৭ কেজি ও ৮ কেজির দুটি পাঙাশ ধরা পড়ে; দৌলতদিয়ার ব্যবসায়ী কিনে বড়টি ঢাকার ক্রেতার কাছে কেজি ২,৩০০ টাকায় বেচার দরদাম করছেন।

প্রথম আলো৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)