সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৩ কিমি/ঘ

বৃষ্টিতে রাণীশংকৈলে আমন ও রবি ফসলের ক্ষতির আশঙ্কা কৃষকের

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে শত শত হেক্টর জমির কাঁচা-পাকা আমন ধানের গাছ নুয়ে পড়েছে। পানি দ্রুত না সর

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে শত শত হেক্টর জমির কাঁচা-পাকা আমন ধানের গাছ নুয়ে পড়েছে। পানি দ্রুত না সরলে ধানের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগ বলছে, রাণীশংকৈল উপজেলায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে ফসলের ক্ষতির আশঙ্কা খুব একটা নেই।

কৃষকেরা জানান, সোমবার রাত থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে টানা বৃষ্টি শুরু হয়। মাঝেমধ্যে বৃষ্টির সঙ্গে চলে দমকা হাওয়া। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো প্রবলবেগে বৃষ্টি হয়। বুধবারও থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছে। এতে আমন ও রবি ফসলের খেত পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকার মাঠঘাট তলিয়ে গেছে। ডুবে গেছে খেতের আমন ধান। অনেক এলাকায় ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। দুই একটা ছাড়া প্রায় সব খেতের ধানই মাটিতে হেলে পড়েছে।

ধর্মগড় এলাকার কৃষক এনামুল হক তিন একর জমিতে আমন আবাদ করেছেন। ১৫ দিন পর খেতের ধান কাটার কথা ছিল তাঁর। কিন্তু টানা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় তাঁর খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। তাতে ফলন পাওয়া যাবে কি না, তা নিয়ে আশঙ্কায় আছেন তিনি। এনামুল হক বলেন, ‘কত কষ্ট করে আমরা আবাদ করেছি। আর যখন কাটার সময় হলো, তখন পাকা ধানে মই দিয়ে গেল বৃষ্টি।’ এলাকার প্রায় সব খেতের ধানের একই অবস্থা বলে জানান এনামুল ।

উপজেলার রাতোর এলাকায়ও আমন ধানের গাছ নুয়ে পড়েছে। সেখানে কথা হয় আমনচাষি জগেশ্বর বর্মণের সঙ্গে। তিনি জানান, শুয়ে পড়া ধানগাছে কয়েক দিনের মধ্যেই পোকায় আক্রমণ করবে। এতে ধান চিটা হয়ে যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুূত্রে জানা যায় উপজেলায় এবার ২১ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।এখন মাঠে ৬ শতাংশ জমির ধান থোর আবস্থায়, ২৯ শতাংশ জমির ধান ফুল অবস্থায় রয়েছে। এ সময়টা একটু সংবেদনশীল। অনেক জমির ধানগাছ নুয়ে পড়েছে। নুয়ে পড়ার কারণে এ দুই পর্যায়ের জমির ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথবলেন, বৃষ্টিতে আমন ধান ছাড়াও শীতকালীন আগাম সবজি এবং আগাম আলুর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জমি থেকে পানি নেমে গেলে সবজির ক্ষতির আশঙ্কা নেই। তবে মুলাজাতীয় সবজি নষ্ট হয়ে যেতে পারে। যাঁরা আগাম আলু লাগিয়েছেন, তাঁদের রোপণ করা আলুবীজ পঁচে যাওয়ার আশঙ্কা থাকবে। বৃষ্টির কারণে উপজেলায় ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা কয়েক দিনের মধ্যে নিরূপণ করা সম্ভব হবে।

আমাদেরসময়.কমসূত্র

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)