সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কৃষি গবেষণার ফল কৃষকের কাছে পৌঁছাতে হবে: খাদ্য সচিব

কৃষি মন্ত্রণালয় ও এফএও এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

ফসল

কৃষি মন্ত্রণালয় ও এফএও এর উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, এফএও বাংলাদেশের প্রতিনিধি দিয়া সানাও ও আইএফআউডি বাংলাদেশ প্রতিনিধি ড. ভেলেন্তাইন আচাঙ্কো।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

আলোচনা সভায় প্রধান অতিথি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি বিষয়ক গবেষণার ফল কৃষকের কাছে যেন পৌঁছে সেভাবে কাজ করতে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্র ও কৃষি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মেকাবিলা করে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, পাশাপাশি পলি জমে নতুন ভূখণ্ডও সৃষ্টি হচ্ছে। এ জমি যদি আমরা কাজে লাগাতে পারি সংকট হবে না।

তিনি বলেন, বিশ্বায়নের ফলে খাদ্য চাহিদা ও সরবরাহ বেড়েছে। সবাই এক সাথে কাজ করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবসের ওপর থিমেটিক পোস্টার অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এনএইচ/এমআরএম/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()